সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আজ আজারবাইজান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ৩৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলনে যোগ দিতে আজ বুধবার আজারবাইজান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকালে শেখ হাসিনা তার সফরসঙ্গীদের নিয়ে আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

এ তথ্য নিশ্চিত করেছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।

১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম ন্যামের সম্মেলন শুক্র ও শনিবার বাকুর কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হবে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান বাকুর উদ্দেশে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে বিমানটির বাকু হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা কথা রয়েছে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রা সহকারে তাকে হিলটন বাকু হোটেলে নিয়ে যাওয়া হবে। চারদিনের সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন।

শেখ হাসিনা শুক্রবার বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানস্থলে আজারবাইজানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং স্পিকার ন্যাম নেতারা তাকে অভ্যর্থনা জানাবেন।

সেখানে বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে হোটেল হিলটন বাকু-তে যাবেন প্রধানমন্ত্রী। আজারবাইজান সফরে এ হোটেলেই থাকবেন তিনি।

শুক্রবার ১৮তম ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

সন্ধ্যায় আজারবাইজানের রাষ্ট্রপতি হায়দার আলিয়েভের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ন্যাম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। এদিন সন্ধ্যায় আজারবাইজানে বাংলাদেশের দূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দেয়া নৈজভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

১২০টি উন্নয়নশীল দেশের জোট ন্যাম জাতিসংঘের পর সবচেয়ে বড় ফোরাম হিসেবে পরিচিত।

আগামী ২৫ ও ২৬ অক্টোবর বাকুর কংগ্রেস সেন্টারে ৫৮ বছরের পুরনো এ জোটের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

সদস্যভুক্ত দেশ ছাড়াও পর্যবেক্ষক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, প্রতিনিধি, বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেবেন। এরপর রোববার সন্ধ্যায় দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ আজারবাইজান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ১১:৪৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯