সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধ, নির্মাণকাজে বাধা ও ভাঙচুরের অভিযোগ চুয়াডাঙ্গা-২ আসনের ১০টি মসজিদে সাংসদ রুহুল আমিন কতৃক অনুদানের চেক হস্তান্তর জীবননগরে ২৩১ বোতল ইসকাপ সিরাপসহ আটক২ জুলাই সনদ বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ঝালকাঠিতে বিশেষ সভা: ১৮ জুলাই সর্ববৃহৎ সমাবেশের ঘোষণা ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সফল সমাপ্তিতে সম্মাননা প্রদান দর্শনায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী তেঁতুলিয়া ইউএনও’র বিরুদ্ধে মিথ্যে অভিযোগে নারীর ফেসবুকে লাইভ সাইবার সুরক্ষা আইনে মামলা ​ঝালকাঠিতে সাংস্কৃতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ১৬ লাখ ২৩ হাজার টাকার চেক বিতরণ বাবুগঞ্জে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

প্রতিবন্ধী যুবককে দড়ি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ ৬৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

:যশোরের বাঘারপাড়ার খাজুরায় মানসিক প্রতিবন্ধী এক যুবককে দড়ি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন চালানো হয়েছে।

রোববার ভদ্রডাঙ্গা ছব্বারের মোড়ে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দীপংকর কর্মকারের বাড়ি ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামে। তিনি খাজুরা বাজারে তার মামা আনন্দ কর্মকারের বাড়িতে থাকতেন। ঘটনার সময় এক যুবক সেটি ভিডিও করে ফেসবুকে ছাড়লে ঘটনা প্রকাশ পায়।

ভিডিওটিতে দেখা গেছে, ভদ্রডাঙ্গা গ্রামের তিন যুবক প্রতিবন্ধী যুবককে দড়ি দিয়ে বেঁধে টেনেহিঁচড়ে নিয়ে মাটিতে ফেলে মুখে ও বুকে লাথি মারছে। আশপাশের লোক তাদের থামতে বললেও তারা কারো কথা শুনছে না। মারপিটের পর দীপংকরের মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। এরপর সে নিস্তেজ হয়ে যায়।

এক প্রতক্ষ্যদর্শী জানান, পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

রায়পুর ইউপির জামিউজ্জামান হাসনাত জানান, সোমবার সকালে তেলীধান্যপুড়া গ্রামে তার খালাতো ভাই হারানের বাড়িতে বেড়াতে যায়। বিকেলে খালাতো ভাইয়ের সাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে ছব্বারের মোড়ে পৌঁছালে স্থানীয় ভদ্রডাঙ্গা গ্রামের অহেদ খানের ছেলে আলমগীর, বনগ্রাম মুন্সীপাড়ার কিয়ামের ছেলে নাজমুল ও ভদ্রডাঙ্গা গ্রামের ইকবাল কারীর ছেলে ইলিয়াছ তার গতিরোধ করে পরিচয় জানতে চায়। এ সময় সে এলোমেলোভাবে কথা বললে তারা তাকে চোর বলে দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে মুখে ও মাথায় লাথি মারে এবং অমানবিক নির্যাতন চালায়।

বাঘারপাড়ার থানার ওসি জসিমউদ্দিন বলেন, ঘটনাটি ফেসবুকে দেখেছি। এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতিবন্ধী যুবককে দড়ি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন

আপডেট সময় : ০২:২০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯