সংবাদ শিরোনাম ::
বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্সর নির্মাণ কাজের শুভ উদ্বোধন   ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্ভোধন চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন তেঁতুলিয়ায় ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবি পটুয়াখালী-৪ আসনের সাধারণ মানুষের কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত ঝালকাঠিতে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ইলিশের দাম ক্রয়ক্ষমতার বাইরে যাওয়ার প্রধান কারন হিসাবে অবৈধ কাঠের ট্রলিং বোট বন্ধের দাবি মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করায় বাবাকে কুপিয়ে হত্যা

ভোলার বোরহানউদ্দিন সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯ ৩১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক যুবকের ‘হ্যাকড হওয়া’ ফেসবুক আইডি থেকে মহানবীকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) রাতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
ভোলার সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ সাব্বির হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় ৩০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন চিকিৎসাধীন। পুলিশ এখন পর্যন্ত ১৫ জনকে আটক করেছে। সমাবেশস্থলসহ গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে।
সংঘর্ষে আহত ৪১ জনকে ভোলা সদর হাসপাতাল এবং ৩০ জনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাকিদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি, পুলিশ ও র‌্যাবের টহল জোরদার করার পর বিকাল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসতে শুরু করে।
এ ঘটনায় ভোলা জেলা প্রশাসক স্থানীয় সরকার উপপরিচালক মামুদুর রহমানকে প্রধান করে ওই দিনই (রবিবার) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইটি অ্যান্ড এডুকেশন) আতাহার মিয়া ও ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহসিন আল ফারুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলার বোরহানউদ্দিন সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আপডেট সময় : ০৭:৫৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯