সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯ ৩০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের কয়েকজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন শেষ করে দুপুর সোয়া ১২টার দিকে মধুর ক্যান্টিনে যান ছাত্রদলের কিছু নেতাকর্মী। সেখানে তাদের ওপর হামলার ঘটনা
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ছাত্রদলের ওপর হামলায় নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন। ছাত্রলীগের পদধারী নেতাদের কয়েকজনও ওইসময় হামলায় অংশ নেয়।

হামলার পর ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। এসময় ছাত্রদলের কয়েকজন নেতা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ মঞ্চ সংবাদ সম্মেলন করছিলো। সেসময় আমরা এসে অবস্থান নিয়েছিলাম মধুর ক্যান্টিনের ফ্লোরে। সম্মেলন শেষ করে মুক্তিযুদ্ধ মঞ্চের আমিনুল ইসলাম বুলবুল আর সনেট মাহমুদ জুনিয়রদের নিয়ে এসে আমাদের ওপর আক্রমণ করেছে। তারপরে ছাত্রলীগ কর্মীরা এসে হামলায় যোগ দেয়।

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এ বিষয়ে বলেন, এ ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়, মুক্তিযুদ্ধ মঞ্চের সংবাদসম্মেলন ছিল তখন এই ঘটনা ঘটে।

মুক্তিযুদ্ধ মঞ্চের আল মামুন বলেন, ছাত্রদল ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার স্লোগান দেয়ার পর আমরা তাদের নিষেধ করি। পরে তারাই আমাদের ওপর চড়াও হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর হামলা

আপডেট সময় : ১০:০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯