সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

ভোলায় পুলিশ জনতা সংঘর্ষ: হেলিকপ্টারে বিজিবি মোতায়েন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯ ৮০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনোয়ার পঞ্চায়েত মিলন,ভোলা থেকে: ভোলার বোরহানউদ্দিনে ‘তৌহিদি জনতা’র সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে চার প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। নিকটস্থ ব্যাটালিয়ন থেকে তারা রওনা হয়েছেন।
এছাড়া হেলিকপ্টারযোগে সেখানে ইতোমধ্যে এক প্লাটুন বিজিবি সদস্য অবতরণ করেছেন। পুলিশের পাশাপাশি তারা সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
ভোলার বোরহানউদ্দিনে চার প্লাটুন বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের পিআরও (জনসংযোগ কর্মকর্তা) মো. শরীফুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, বোরহানউদ্দিনে বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবক শুক্রবার বিকেলে নিজ ফেসবুক আইডি থেকে কয়েকজনের সঙ্গে মেসেঞ্জারে আল্লাহ ও রাসূলকে (স.) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
একপর্যায় কয়েকটি আইডি থেকে মেসেজগুলোর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি সকলের নজরে আসে। পরবর্তীতে ফেসবুকজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
এ অবস্থায় সন্ধ্যার পর বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থানায় আইডি হ্যাক হয়েছে মর্মে জিডি করতে আসলে থানা পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে রাখেন। ওই ঘটনার প্রতিবাদে রোববার বেলা ১১টায় বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ‘তৌহিদি জনতা’র ব্যানারে স্থানীয়রা।
সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত হন পুলিশসহ অর্ধশতাধিক মানুষ। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
তারা হলেন- মিজান (৪০) ও মাফুজ পাটোয়ারি (৪৫)। অপরজন মারা যান ভোলা সদর হাসপাতালে। এছাড়া দুপুর আড়াইটার দিকে আব্দুল গণি নামের আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় পুলিশ জনতা সংঘর্ষ: হেলিকপ্টারে বিজিবি মোতায়েন

আপডেট সময় : ১২:১৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯