সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বরিশালের মেহেন্দিগঞ্জ ১০ জেলেকে আটকের পর ৬৫ হাজার টাকা ঘুষে ছেড়ে দেওয়ার অভিযোগে পুলিশ বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯ ৩৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুলাদী প্রতিনিধি
:: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া সংলগ্ন লালখারাবাদ নদী থেকে ১০ জেলেকে আটকের পর ৬৫ হাজার টাকা ঘুষে ছেড়ে দেওয়ার অভিযোগে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে মো. সুমন সিকদার নামে আরও এক কনস্টেবলকেও মেহেন্দিগঞ্জ থানা থেকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বরখাস্তের পর তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হবে বলে বরিশাল পুলিশ সুপার সাইফুল ইসলাম বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার ভোর ৪টার দিকে লালখারাবাদ নদীতে ইলিশ শিকারে যান জেলেরা। ভোর ৫টার দিকে এএসআই দেলোয়ার হোসেন ও কনেস্টবল সুমন সিকদার সেখানে পৌঁছে ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেন। তবে তাদের ছেড়ে দেওয়ার বিনিময়ে প্রত্যেকের কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন তিনি। পরে ৬৫ হাজার টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গরিব জেলে ও তাদের স্বজনরা উপজেলার কোলতাতলী বাজারে বিক্ষোভ করেন।

এই বিষয়টি নিয়ে পত্র-পত্রিকায় লেখালেখি হলে শনিবার এএসআইয়ে রিুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নেন এসপি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের মেহেন্দিগঞ্জ ১০ জেলেকে আটকের পর ৬৫ হাজার টাকা ঘুষে ছেড়ে দেওয়ার অভিযোগে পুলিশ বরখাস্ত

আপডেট সময় : ০১:১৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯