সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড

বরিশাল নগরীর সাগরদী এলাকায় ট্রাক ও মাহেন্দ্র সংঘর্ষে ২ যাত্রী নিহত ও ৪ জন গুরুতর আহত। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯ ৪৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম নিউজ ডেস্ক
বরিশাল নগরীর সাগরদী এলাকায় ট্রাক ও মাহেন্দ্র (অটো টেম্পু) সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া মাহেন্দ্র চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। নিহতরা দু’জন সম্পর্কে মা-ছেলে বলে শোনা গেছে।

আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে নথুল্লাবাদ-রূপাতলী সিএন্ডবি রোডের নগরীর সাগরদী ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী হাসান জানান, ‘এ্যাংকর সিমেন্ট কোম্পানির বেপরোয়া গতির একটি ট্রাক (বরিশাল মেট্রো ড-১১-০০৪২) রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলো। একই সময় রূপাতলী থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি যাত্রীবাহী মাহেন্দ্র (বরিশাল থ-১১-০০১৭) লঞ্চঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলো।

পথিমধ্যে সাগরদী ব্রিজের ঢালে ট্রাক ও মাহেন্দ্র’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্র যাত্রী এক নারীর মৃত্যু হয়। এছাড়া চালকসহ পাঁচ যাত্রীকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে আরো এক ব্যক্তির মৃত্যু হয়।

তাছাড়া আহতদের হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করা হয়েছে। এরা হলো- আনিস (৪২), স্বপন (৫০), শিপন (৪৫) ও মোর্শেদা বেগম (৩০)। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

পাশাপাশি দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাহেন্দ্রটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) নুর ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল নগরীর সাগরদী এলাকায় ট্রাক ও মাহেন্দ্র সংঘর্ষে ২ যাত্রী নিহত ও ৪ জন গুরুতর আহত। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০৮:১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯