সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত

বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯ ৩৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম অফিস ঃঃটেকনাফে গুলিতে দুই রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছে। বিজিবির দাবি, ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই রোহিঙ্গা ইয়াবা কারবারি। ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদীর সীমান্তে মাদককারবারীদের সাথে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এ সময় কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পের আবুল হাসিম ও নুর কামাল নিহত হয়। ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দুইটি ধারালো কিরিচ উদ্ধার করে। টেকনাফ দুই নম্বর বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, ভোরে জয়পুরহাটের পাঁচবিবির ভুতগাড়ী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তার বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়সহ আটটি মামলা রয়েছে। অন্যদিকে, রাতে ময়মনসিংহের গফরগাঁও-রসুলপুর আঞ্চলিক সড়কে গুলিতে নিহত হয়েছে মোতালেব নামে এক ব্যক্তি। সে ডাকাত দলের সদস্য বলে জানায় ডিবি পুলিশ। তার বিরুদ্ধে পাঁচটি ডাকাতির মামলা রয়েছে বলেও জানায় তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত ৩

আপডেট সময় : ০৮:২৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯