সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

সম্রাটের অবৈধ সাম্রাজ্য গড়ে তোলার নেপথ্যের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯ ৩৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স রির্পোট,::
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ও ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অবৈধ সম্রাজ্য গড়ে তোলার নেপথ্যের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। একই সঙ্গে বহুল আলোচিত-সমালোচিত নেতা এই সম্রাটের পেছনের ‘সম্রাট’ বা পৃষ্ঠপোষক কারা-সেটি জানতে কাজ শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব) টিম। গতকাল বৃহস্পতিবার থেকে এই আলোচিত যুবলীগ নেতাকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছে র‌্যাব। দেশে-বিদেশে তার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব নিচ্ছেন র‌্যাব ও গোয়েন্দা কর্মকর্তারা। যুবলীগ নেতা দাবিদার ‘গ্লাসবয় জাকির’ নামে এক ব্যক্তির কাছে সম্রাটের কয়েক কোটি টাকা রয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এ ছাড়া যুবলীগের এক কেন্দ্রীয় নেতা ক্যাসিনো কারবার থেকে মাসে ১০ লাখ টাকা চাঁদা নিতেন বলেও জেনেছে র‌্যাব।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এদিকে যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাট ও খালেদের অন্তত ৩০ জন ক্যাডারের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকলেও তারা এখনো অধরা। অপরাধ জগতের এই দুই ডন গ্রেফতার ও সাম্রাজ্যের পতন হওয়ার পরই আত্মগোপনে গেছেন সেই অস্ত্রধারীরাসহ অধিকাংশ ক্যাডার। একই সূত্রমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদেই আলোচিত যুবলীগ নেতা সম্রাট রাজধানীর ক্যাসিনো কারবার, টেন্ডার ও চাঁদাবাজি নিয়ে পিলে চমকানো তথ্য দিয়েছেন, ফাঁস করেছেন বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিকের নাম-যারা তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা পেতেন। তবে তাদের নামধাম এ মুহূর্তে গণমাধ্যমে প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন সম্রাটকে জিজ্ঞাসাবাদকারী পুলিশ ও র‌্যাব কর্মকর্তারা।

জানা গেছে, মঙ্গলবার থেকে অস্ত্র ও মাদক মামলায় ১০ দিনের রিমান্ডে থাকা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে প্রথমে রমনা থানা পুলিশ ও পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা জেরা করেছেন। গতকাল দুপুরে সম্রাটকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। এর পরই সম্রাট ও তার ঘনিষ্ঠ সহযোগী আরমানকে জিজাসাবাদ শুরু করেন র‌্যাব কর্মকর্তারা। এর আগে মঙ্গলবার ক্যাসিনো সম্রাট ও আরমানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের মামলার তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সম্রাটের অবৈধ সাম্রাজ্য গড়ে তোলার নেপথ্যের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০৮:১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯