সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

হারিয়েও থেমে নেই চরফ্যাশনের হকার রাজিবের পত্রিকা বিক্রি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯ ৫০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হারিয়েও থেমে নেই চরফ্যাশনের হকার রাজিবের পত্রিকা বিক্রি

আনোয়ার পঞ্চায়েত মিলন,চরফ্যাসন থেকে ফিড়ে।।
জীবন যায় যাক তবুও বলে, কবির ভাই পত্রিকাটি ঠিক মতো রাখিয়েন। এরপর আর হুঁশ নেই।

হুঁশ হলে বলে, আমার পত্রিকা বিক্রি করে কে? আর একটু ভালো হলে হাসপাতাল বেড থেকে নেমে বলে, পত্রিকা বিক্রি করতে হবে। আমার সব গ্রাহক না হলে ছুটে যাবে। হাসপাতাল ছেড়ে দীর্ঘ দুই মাস ব্যাটারিচালিত আটো রিকশা যোগে গ্রাহকের কাছে পত্রিকা পৌঁছায়। আর একটু ভালো হলে অন্যের ওপর ভর দিয়ে পুরো শহর ঘুরে ঘুরে পত্রিকা বিক্রি করে।

নাম রাজিব। বাড়ি আলীগাঁও গ্রামে পত্রিকা বিক্রি করে তার চেয়ে দুই থেকে তিন কিলোমিটার দূরে চরফ্যাশন শহরে।
প্রতিবন্ধী রাজিব সকাল ১০ টায় শহরে আসে। মধ্য রাতে বাসায় ফেরে।

খাওয়া-দাওয়া সবই বাজারে বা কর্মস্থলে। মাথা গরম হলেই যেখানে পুকুর দেখেন সেখানে পত্রিকাগুলো রেখে পোশাক পরিহিত অবস্থাই নেমে গোসল ছেড়ে নেয়। গায়েই পোশাক শুকিয়ে যায়। হেঁটে বা দৌড়ে পত্রিকা বিক্রি করা ছিল তার অভ্যাস। আঞ্চলিক পত্রিকা বিক্রি শেষে দুপুর ১টার দিকে বাসস্ট্যান্ডে গিয়ে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। যখনই বাস আসে তখনই দৌড়ে বাস থেকে জাতীয় পত্রিকার বান্ডিল নামায়।

প্রতিদিনের ন্যায় গত বছরের ৩ নভেম্বর দুপুর ১ টার দিকে বাসস্ট্যান্ড থেকে পত্রিকার গাইড রিকশাযোগে গন্তব্যস্থান কাসেম হাজী সুপার মার্কেট নিয়ে আসার পথে পেছন থেকে চরফ্যাশনমুখী একটি বোরাক তার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের মাঝখানে পড়ে গেলে ওই যাত্রী বোঝাই বোরাকটি তার দুই পায়ের উপর দিয়ে চলে যায়। এতে তার দু পা ভেঙে যায়।

পরে তাকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যালে ভর্তি করা হয়। সেখান থেকে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা পুরোপুরি শেষ হতে না হতে পত্রিকা বিক্রি করতে ছুটে আসে রাজিব। দীর্ঘদিন পত্রিকা বিক্রি বন্ধ থাকলেও তিনি এখন সেই আগের মতো পত্রিকা গ্রহকের কাছে পৌঁছানোর চেষ্টা করে।

রাজিব জানায়, প্রধানমন্ত্রীর ত্রাণ তাহবিলের ২০ হাজার টাকার চেক পেয়েছি। এ ছাড়া আর কেউ আমাকে সহযোগিতা করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হারিয়েও থেমে নেই চরফ্যাশনের হকার রাজিবের পত্রিকা বিক্রি

আপডেট সময় : ০২:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯