সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

গলা কেটে হত্যার ঘটনার ২৪ ঘন্টার মধ্যে একজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ ৫৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল সদর থানার ৯নং ওয়ার্ডের ভাল্লুককান্দী গ্রামে ঘরে ঢুকে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী ও তার চার বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যার ঘটনার ২৪ ঘন্টার মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে অভিযান চালিয়ে একই এলাকার রাইজদ্দিন (৩৬) কে গ্রেফতার করে, চুরি যাওয়া টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানিয়েছেন।
পুলিশ সুপার আরও জানান, রাইজউদ্দিন আল আমিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলো।

সে সুবাধে রাইজ উদ্দিন আলামিনের বাড়িতে যাতায়াত করতো। রাইজউদ্দিনকে দিয়ে আলআমিন মাঝে মাঝে তার বাড়ি থেকে টাকা আনতে পাঠাতো। সেই সুযোগে টাকার লোভ সামলাতে না পেরে গতকাল রোববার দিবাগত রাতে আলআমিনের বাসায় টাকা চুরি করতে যায় রাইজউদ্দিন। ৮ লাখ টাকা চুরি করার সময় তার স্ত্রী বাধা প্রয়োগ করলে ছুরি দিয়ে এ্যালোপাথারি কুপিয়ে ও জবাই করে হত্যা করে। বিষয়টি মেয়ে আলিফা দেখে ফেলায় তাকে কুপিয়ে হত্যা করে রাইজ উদ্দিন।

মামলার পর রোববার রাতে টাঙ্গাইল শহরের ভাল্লুককান্দি এলাকা রাইজউদ্দিনকে গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদে এসব বিস্তারিত জানিয়েছে বলে জানান পুলিশ সুপার। পরে রাইজ উদ্দিনের দেয়া তথ্য অনুযায়ি তার বসতবাড়ির মুরগীর খোয়ার হতে ৭ লাখ ৭৭ হাজার টাকা ও ঘরের ভিতর থেকে ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া আসামীর দেখানো জায়গা ধান খেতের আইল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। যে লুঙ্গি ও শার্ট পড়ে হত্যা করা হয়েছে আলামত হিসেবে সেই লুঙ্গি ও শার্টও উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার রাত ১২টার দিকে টাঙ্গাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাল্লুককান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা আল আমিনের স্ত্রী লাকী বেগম (২২) এবং তাদের মেয়ে আলিফা (৪)। নিহত লাকীর বাবার বাড়ি সদর উপজেলার হুগড়া ইউনিয়নের রামনগর গ্রামে। ওই দিনই নিহত লাকির বাবা হাসমত আলী বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গলা কেটে হত্যার ঘটনার ২৪ ঘন্টার মধ্যে একজন

আপডেট সময় : ০১:২১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯