সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করায় ভারতীয় ১১ জেলেকে আটক করেছে নৌ বাহিনী। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ ২৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে বঙ্গোপসাগরে মাছ শিকার করায় এবার ১১ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে ৪৯ ভারতীয় জেলেকে আটক করা হলো।
সোমবার ভোরে মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে এফবি হীরা পার্বতী নামক একটি ট্রলারসহ ভারতীয় ১১ জেলেকে আটক করা হয়।
আটক জেলেরা হলেন- সিদ্বিরশর গানা, শ্রী কৃষ্ণ, দিপক বাড়ই, রামকৃষ্ণ দাস, হরিপ্রধান, সুভাষ পাল, মাইনু হানবেগ, পিন্টু মণ্ডল, জন্টু মৃধা, প্রদীপ পাল ও গোকুল দলপতি।
আটকের পর ভারতীয় জেলেদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করলে বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলায়। তাদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩-এর-২২ ধারায় মামলার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মোংলার দিগরাজ নৌঘাঁটির পিওআর এম ইমান আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।
মোংলা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ এবং সমুদ্রসীমা লঙ্ঘন করে মাছ শিকারের সময় ভারতীয় ১১ জেলেকে আটক করে নৌবাহিনী। এর আগে ১ অক্টোবর ১৫ জন এবং ৪ অক্টোবর ২৩ জন ভারতীয় জেলেকে আটক করা হয়। ভারতীয় ওসব জেলে এখন বাগেরহাট কারাগারে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করায় ভারতীয় ১১ জেলেকে আটক করেছে নৌ বাহিনী। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০৯:৫৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯