ঢাকা ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

বরিশাল উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে সন্ত্রাসী হামলা আহত ৫। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ ২৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বার্তা ডেস্ক :বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গভীর রাতে সন্ত্রাসী হামলা, বসত ঘর ভাংচুর,নগদ অর্থ,স্বর্নালংকার লুট,নারীসহ আহত হয়েছে ৫ জন। চরম আতঙ্কে আহত’র পরিবার। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার দক্ষিন কমলাপুর গ্রামের হাবিবুর রহমান বেপারী গংদের একই গ্রামের খলিল বেপারী গংদের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ১৪ অক্টোবর রাত পৌনে ১০ টায় প্রতিপক্ষ ভ‚মিদস্যু সন্ত্রাসী খলিল বেপারী,আবুবক্কর বেপারী,সেলিম বেপারী,বাদল বেপারী,শফিকুল বেপারী, রফিকুল ইসলাম বেপারী,সহিদুল ইসলাম বেপারী,জাকির বেপারী,জাহিদুল ইসলাম বেপারী,রাব্বি বেপারী মিলে দেশীয় অস্ত্র,রাম দা,হকিস্টিক ও লাঠি সোঠা নিয়ে হাবিবুর রহমান বেপারীর বসত ঘরে ঢুকে তার স্ত্রী আসমা বেগম(৩২),বৃদ্ধা বোন রেনু বেগম(৬২),বড় ভাইয়ের স্ত্রী পারভীন বেগম(৩৫) ও তার মেয়ে হাফিজা বেগম(২৭),ছেলে রাসেল বেপারী(২০) কে এলাপাথাড়ী ভাবে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত যখম করেছে। এসময় তারা ডাকচিৎকার করলে প্রতিপক্ষ সন্ত্রাসীরা নগদ ২০ হাজার ছিনিয়ে নিয়ে যায় এবং বসত ঘর ও আসবাবপত্র ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে বীর দর্পে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। তবে হামলার ঘটনার সময় হাবিবুর রহমান বেপারী বাড়ীতে ছিলনা। জানা যায় বিরোধীয় জমি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে নুরু খান,এস.এম কেরামত আলি,হাবিবুর রহমান,দুলাল হাওলাদার,খালিদ খান,সুরাত মোল্লাকে মানিত শালিশ করে শালিশি বৈঠকের দিন ধার্য হয় আগামী ৮ নভেম্বর। তা উপেক্ষা করেই অসহায় পরিবারের উপর হামলা চালায় ঐ সন্ত্রাসীরা। আহতরা জানান প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় প্রায়ই তাদের উপর হামলা চালায় এবং তাদের ভোগদখলীয় বসত বাড়ীর জমি ও রাস্তা জোরপূর্বক দখলের পায়তারা চালাচ্ছে। তারা এলাকায় বিভিন্ন ক‚কর্মের সাথে জড়িত রয়েছে। অন্যের জমি দখল করা তাদের নেশা ও পেশা। আরো জানান ঐ সন্ত্রাসীরা আমাদেরকে এলাকা ছাড়া করা ও বিভিন্ন মামলায় জড়ানোর হুমকী দিয়ে আসছে। তাদের হুমকীর কারণে আমাদের পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে থাকতে হচ্ছে। এ ব্যাপারে হাবিবুর রহমান বাদী হয়ে উজিরপুর মডেল থানায় উল্লেখ্য ১০ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত সেলিম বেপারীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল জানান মামলা প্রক্রিয়াধীন। ঐ প্রভাবশালী ভ‚মিদস্যুদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন আহত’র পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে সন্ত্রাসী হামলা আহত ৫। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ১২:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯