১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমানের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ ঝালকাঠিতে অবৈধ টলির ধাক্কায় ত্রিমুখী সংঘর্ষ প্রাণ গেল গৃহবধূ সিআইপি নির্বাচিত চুয়াডাঙ্গার কৃতী ব্যবসায়ী সাহিদুজ্জামান টরিক চুয়াডাঙ্গায় ঠান্ডার শুরুতেই ডায়রিয়া শুরু, হাসপাতালে ভর্তির বেশীর ভাগই শিশু ঝালকাঠিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত দর্শনা পুলিশের হাতে আটক৫ দামুড়হুদায় গ্রাহক সচেতনতা বৃদ্ধি ও প্রতারণা রোধে র‍্যালি ও লিপলেট বিতরন চুয়াডাঙ্গায় অস্ত্রসহ আলোচিত রিকন আটক সততার সাথে দায়িত্ব পালনে সফল হাওয়ায় প্রশংসায় ভাসছেন সর্বমহলে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম
বরিশাল গৌরনদী তে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের। আজকের ক্রাইম নিউজ ডট কম

বরিশাল গৌরনদী তে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের। আজকের ক্রাইম নিউজ ডট কম

গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার বাকাই ঠাকুরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী (৯) কে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রী লক্ষ্মী পূজার ফুল কুড়াতে প্রতিবেশীর বাড়িতে গেলে রোববার সকাল ৮টার দিকে উপজেলার ইছাকুড়ি-বাকাই গ্রামে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে অভিযুক্ত বীরমোহন সরকার (৩০)কে আসামি করে ওইদিন রাতেই গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

সে (বীরমোহন) ওই গ্রামের বিল্লধর সরকারের ছেলে ও বাকাই বাজারের স্বর্ণের দোকাদার।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস.আই মোঃ সগীর হোসেন জানান, লক্ষ্মী পূজার জন্য তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী রোবাবর সকাল ৮টার দিকে প্রতিবেশী বীরমোহন সরকারের বাড়িতে ফুল কুড়াতে যায়।

এ সময় বীরমোহন ওই ছাত্রীকে ডেকে দালানের ভেতর তার (বীরমোহন) কক্ষে নিয়ে জোরপূর্বক খাটের ওপর ফেলে ধর্ষণের চেষ্টা করে। তখন ছাত্রী আত্মচিৎকার দিয়ে বীরমোহনের হাত থেকে ছুটে দৌড় দিয়ে বাড়িতে এসে কান্না জনিত কন্ঠে বিষয়টি তার মা-বাবাকে জানায়। তাৎক্ষনিক ছাত্রীর বাবা এলাকার মাতুব্বরদের কাছে ঘটনাটি জানায়।

ঘটনার পর বীরমোহন আত্মগোপন করেছে। এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদি হয়ে বীরমোহন সরকারকে আসামি করে রোববার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (যায় নং-১৩/১৩-১০-২০১৯ইং) দায়ের করেছে। এজাহারভূক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। জবানবন্দি রেকর্ডের জন্য ওই ছাত্রীকে গতকাল সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা জানায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019