সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশাল উজিরপুরে ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি এক নারীসহ পাঁচ জনকে আটক। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ ২৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের উজিরপুরে ভূয়া পরিচয় দিয়ে সুন্দরী নারীসহ ৫ জনের একটি সিন্ডিকেট চক্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে চাদাঁবাজী করার অভিযোগ পাওয়া গেছে। কখনো মন্ত্রণালয়, কখনো সাংবাদিক পরিচয় দিয়ে পরিদর্শনের নামে হাতিয়ে নিয়েছে লক্ষাধিক টাকা। পরিদর্শনের নামে এ ভাবে চাদাঁবাজী করায় বিপাকে পড়ছে স্কুল কর্তৃপক্ষ। স্থানীয় সুত্রে জানা যায় ১৩ অক্টোবর দুপুরে মালিকান্দা মাহমুদিয়া আলিম মাদ্রাসায় আকস্মিক ভাবে মন্ত্রনালয়ের মাধ্যমে পরিদর্শনের কথা বলে মাদ্রাসার শিক্ষকদের আতঙ্কিত করার চেষ্টা করলে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান কামাল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যেতে শুরু করে। পরে স্থানীয়রা তাদেরকে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে তারা সকলের হাত পা ধরে মুচলেকা দিয়ে গণধোলাই থেকে রক্ষা পেয়ে চলে যেতে সক্ষম হয়। এ ছাড়া একই দিনে উজিরপুর আলিম মাদ্রাসা ও সাকরাল মাদ্রাসার অধ্যক্ষদের ভয়ভীতি দেখিয়ে নগদ ৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে মিজানুর রহমান কামাল বলেন, প্রথমে তারা মন্ত্রণালয়ের কথা বলে পরিদর্শন করবেন জানান। চ্যালেঞ্জ করলে তারা সাংবাদিক পরিচয় দেয়। এমনকি এখান থেকে পালিয়ে গিয়ে ক্ষিপ্ত হয়ে ঐ চাঁদাবাজরা আমাকে মোবাইল ফোনে বিভিন্ন ভয়ভীতি ও অশ¬ীল ভাষায় গালিগালাজ করে। এ ব্যাপারে আমি উজিরপুর মডেল থানায় ১৪ অক্টোবর সাধারণ ডায়েরী করেছি। এ ছাড়া শিকারপুর ইউনিয়নের বরতা গ্রামে এক ব্যক্তিকে জিম্মি করে ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ ৩ হাজার ৫শত টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে ইউপি সদস্য জুবায়ের হোসেন জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা থেকে ৪/৫ জন মিলে ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে আতঙ্কিত করে নগদ টাকা হাতিয়ে নিচ্ছে। উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার জানান, বিষয়টি আমি শুনেছি, তবে কে বা কারা এসেছে আমার জানা নেই। সাংবাদিক পরিচয় দিয়ে কেহ চাঁদাবাজী করলে তার দায়ভার প্রেসক্লাব নেবে না। উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, ভূয়া পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজী করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার জানান, আমার কাছে কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল উজিরপুরে ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি এক নারীসহ পাঁচ জনকে আটক। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ১২:৫৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯