সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

বরিশালের গৌরনদীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কাতার প্রবাসীর মৃত্যু হয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ ২৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে দুর্ঘটনায় কাতার প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বরিশাল গৌরনদীতে এ দুর্ঘটনা ঘটে।

বরিশালের গৌরনদী উপজেলায় অটো রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে কেয়া আক্তার (২১) নামের কাতার প্রবাসী ওই নারীর মৃত্যু হয়। নিহত নারী উপজেলার বাঘমারা গ্রামের সিদ্দিক বেপারীর কন্যা।

নিহতের চাচি নুরজাহান বেগম জানান, কাতার প্রবাসী কেয়া আক্তার গত দেড় মাস আগে ছুটিতে বাড়িতে আসেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে সাতটার দিকে কেয়া তার খালার বাড়ি বাউরগাতী থেকে অটো রিকশাযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে অটো রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তার গলায় ফাঁস লাগে।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে রাত আটটার দিকে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক দেওয়ান আব্দুস সালাম তাকে মৃত বলে ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে ওই প্রবাসীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। কিন্তু এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের গৌরনদীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কাতার প্রবাসীর মৃত্যু হয়

আপডেট সময় : ১১:১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯