সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

পিরোজপুরের ভান্ডারিয়ায় ১২০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ ২৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার লক্ষিপুরা গ্রাম থেকে মাদক কারবারী ইকবাল মল্লিক ও ভগ্নিপতি রেজাউল খানকে ১শ ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষিপুর গ্রামে ভগ্নিপতি রেজাউল খানের বাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে মাদক বেচাকেনার সময় তাদেরকে গ্রেফতার করে। পুলিশ পরিদর্শক ফরিদ হোসেনের নেতৃত্বে এস আই কইউম, এস এই গোলাম মোস্তফা, এস এই নুরুল আমিন, এ এস আই ফেরদৌস সহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। এ সময়ে ইকবাল এস আই নুরুল আমীনের হাত কামর দিয়ে পালানোর চেষ্টা করলে নুরু আমিন আহত হয়। তাকে ভা-ারিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ইতিপূর্বে গ্রেফতারকৃত ইকবাল মল্লিক,তার স্ত্রী, বেশ কয়েকবার ফেন্সিডিল সহ গ্রেফতার হয়। বর্তমানে তার ছোট ভাই রাজীব মল্লিক সম্প্রতি ইয়াবা সহ গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে। সম্প্রতি জিআর ১৭৪/২১৭ (ভান্ডারিয়া) মামলায় ইকবাল মল্লিককে ১০ বছর ছয় মাসের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো ৬ মাসের সাজা প্রদান করে আদালত। এছাড়া তার বিরুদ্ধে ভান্ডারিয়া, রাজাপুর ও কাঠালিয়া থানায় মাদক ও ডাকাতি সহ ৯ টি মামলা রয়েছে। মাদক কারবারী ইকবাল মল্লিক লক্ষিপুরা গ্রামের মৃত রুস্তুম আলী মল্লিকের এবং রেজাউল খান একই গ্রামের মৃত মতিন খানের পুত্র। এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ এস এম মাকসুদুর রহমান জানান, প্রায় ২মাস ধরে নজরদারির পর শুক্রবার ধরতে সক্ষম হয়েছি। ইকবাল ও রেজাউলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরের ভান্ডারিয়ায় ১২০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

আপডেট সময় : ০৭:২৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯