সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ভোলা নাগরিক ঐক্য ফোরাম উদ্যোগে সকল নৌ ঘাটে প্রবেশ ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ ২৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেস বিজ্ঞপ্তি : অদ্য ১২ অক্টোবর ২০১৯ইং শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের উদ্যোগে দেশের সকল নৌ ঘাটে প্রবেশ ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ শাহ আলম। উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, সহ-সভাপতি নাহিদুল ইসলাম শান্ত, কামাল হাওলাদার, মোঃ হোসেন, সৈয়দ সেলিম রেজা, মোঃ ফারুক, যুগ্ম সম্পাদক কামাল আহমেদ, নূর মোর্শেদ, মাকসুদুর রহমান, আওলাদ হোসেন, মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, আব্দুর রহমান পনির, জাকির হোসেন, রফিকুল ইসলাম, লাভলু পাটোয়ারী, দপ্তর সম্পাদক মহসিন রানা, মহিলা সম্পাদিকা খাদিজা রহমান, আইন বিষয়ক সম্পাদক এড. ইউসুফ হোসেন প্রমুখ।
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, ভাড়াটিয়া পরিষদের সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার, মানবাধিকার জোটের মহাসচিব সাংবাদিক মিলন মল্লিক, নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার দেশের সকল নৌ ঘাটে প্রবেশ ফি বৃদ্ধি করে দ্বিগুণ করেছে। এতে করে পুরো দক্ষিণবঙ্গ তথা দ্বীপজেলা ভোলাসহ বরিশাল বিভাগবাসী এই ফি বৃদ্ধির সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে। কারণ দ্বীপজেলা ভোলার সাথে সারাদেশের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ এবং বরিশাল বিভাগের সাথে সারাদেশের যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। এর আগেও বিভিন্ন সময় প্রবেশ ফি (টোল) বৃদ্ধি হলেও সেবার মান বাড়েনি। এখনো বিভিন্ন নৌ ঘাটে টার্মিনাল নাই। যাও আছে তাহা মানুষের ব্যবহারের অনুপযোগী। কোথাও টয়লেট নাই। আবার কোথাও বসার ব্যবস্থা নাই। অথচ ফি (টোল) ঠিকই আদায় করে নিচ্ছে। ঢাকা সদরঘাট সহ দেশের প্রায় সকল নৌ ঘাটগুলো চাঁদাবাজদের দখলে। প্রায় সময় এই অঞ্চলের লোকদেরকে চাঁদাবাজদের আর্থিক-মানসিক ভাবে লাঞ্ছিত হতে হয়। তাই আমরা দাবী করছি সকল নৌ ঘাটগুলোকে চাঁদাবাজ মুক্ত করতে হবে এবং ঘাট ফি বৃদ্ধি প্রত্যাহার করে পূর্বের ফি বহাল করার জোর দাবী করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলা নাগরিক ঐক্য ফোরাম উদ্যোগে সকল নৌ ঘাটে প্রবেশ ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন

আপডেট সময় : ১১:৩০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯