ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

বুয়েটে আন্দোলন শিথিল করা হয়েছে তাই আগামী ১৪ ই অক্টোবর ভর্তি পরীক্ষা শুরু হবে। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ ২৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক আগামী ১৪ অক্টোবর বুয়েটে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার কথা চিন্তা করে আগামী ১৩ ও ১৪ অক্টোবর বুয়েটের আন্দোলন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষার পর আবারও তারা সমবেত হয়ে আন্দোলনে নামবেন তারা।

শনিবার দুপুরে বুয়েট ক্যাম্পাস ক্যাফেটেরিয়ার সামনে আন্দোলনকারীরা আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন। আন্দোলনকারীদের এক প্রতিনিধি সাংবাদিকদের বলেন, “১৩ ও ১৪ তারিখ ভর্তি পরীক্ষা উপলক্ষে আন্দোলন শিথিল করছি। ভর্তিচ্ছু ১২ হাজার পরীক্ষার্থী এবং অভিভাবকদের এই সময় সর্বোচ্চ সহায়তা দেব।”

আন্দোলনকারীরা ১৪ অক্টোবর বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছে। আগের দিন বৈঠকে উপাচার্য সাইফুল ইসলাম অধিকাংশ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের ওই প্রতিনিধি বলেন, “আমরা আন্দোলন তুলে নিচ্ছি না, শিথিল করছি।”শিক্ষার্থীদের বিভিন্ন দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামকে ধন্যবাদও জানান তিনি। ওই শিক্ষার্থী বলেন, “প্রধানমন্ত্রী, বিচার বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই। বিচার ঠিকঠাক চলছে। আসামিরা গ্রেপ্তার হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রয়েছে।

“আমাদের দাবির বাস্তবায়ন শুরু হয়েছে দেখে স্যারদের উপর আমরা আশ্বস্ত হয়েছি। আমাদের বিশ্বাস ভেঙে দেবেন না।”

প্রসঙ্গত, আবরার ফাহাদকে ৬ অক্টোবর রাতে শেরে বাংলা হলের নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত তিনটার দিকে হলের নিচতলা ও দুইতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন ৭ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ লাশের ময়নাতদন্ত করেন।

তিনি বলেন, ‘ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’ নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। এ হত্যার ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।

এদিকে হত্যাকাণ্ডের বিচার দাবিসহ ১০ দফা দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। বুধবার (৮ অক্টোবর) শিক্ষার্থীরা ১০ দফা দাবি উত্থাপন করেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বুয়েট থেকে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুল ইসলাম। শুক্রবার (১১ অক্টোবর) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে এক সভায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বুয়েটে আন্দোলন শিথিল করা হয়েছে তাই আগামী ১৪ ই অক্টোবর ভর্তি পরীক্ষা শুরু হবে। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০৩:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯