ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

বরিশাল মহানগরের ১২ পূজা মন্ডলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ ২৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল মহানগরের ১২ পূজামণ্ডপকে বিশেষ শারদ সম্মাননা প্রদান করা হয়েছে।

পূজোর ভ্যানের আয়োজনে শুক্রবার (১১ অক্টোবর) রাতে নগরের অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত অষ্টম শারদ সম্মাননা ও শারদীয় মিলন উৎসবে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম।

পূজোর ভ্যান ও শারদীয় মিলন মেলা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এই আয়োজনের প্রধান উদ্যোক্তা অপূর্ব অপু।

বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল, এসএম ইকবাল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মৃনাল কান্তি সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু ও সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু।

এর আগে সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতিনৃত্যনাট্য ‘মহিষাসুরমর্দিনী’ প্রদর্শন করা হয়।

অষ্টমবারের এই আয়োজনে বরিশাল মহানগরের ১২ পূজামণ্ডপকে বিশেষ শারদ সম্মাননা প্রদান করা হয়। যারমধ্যে আলোকসজ্জার জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়- শ্রীশ্রী শংকর মঠ পূজামণ্ডপ, পাষানময়ী কালিমাতার মন্দির এবং ভাটিখানা পূজামণ্ডপকে। সাবেকি প্রতীমায় বিশেষ সম্মাননা দেওয়া হয়- রামকৃষ্ণ মিশন, সাগরদী ঠাকুর বাড়ি ও সোনাঠাকুর প্রতিষ্ঠিত কালিবাড়ি (বড় কালিবাড়ি) পূজামণ্ডপকে।

নান্দনিক প্রতিমায় বিশেষ সম্মাননা দেওয়া হয়- ভাটিখানা পূজামণ্ডপ, কাটপট্রি নিয়োগী প্রাঙ্গণ এবং ফলপট্রি পূজামণ্ডপকে। সাজসজ্জায় বিশেষ সম্মাননা দেওয়া হয়- পাষাণময়ী কালিমাতার মন্দির, সদর রোড জগন্নাথ মন্দির এবং রাধা গোবিন্দ নিবাস পূজামণ্ডপকে। এছাড়াও মহানগরের সব পূজামণ্ডপকেই সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল মহানগরের ১২ পূজা মন্ডলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়

আপডেট সময় : ০৭:৪৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯