সংবাদ শিরোনাম ::
বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি রিপন সম্পাদক সুমন উজিরপুরে ভাঙ্গা সড়কে মানববন্ধন করায় শিক্ষার্থী ও জনগনকে শাসালেন প্রকৌশলী উজিরপুরের লাল শাপলার বিলকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ। ​তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭ দপ্তরে কর্মকর্তাসহ জনবল সংকট স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সেবায় চরম বিপর্যয় চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ৮২ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর ভান্ডারিয়ায় অভিযান পরিচালনা করে অবৈধ বেহুন্দী জাল, চাক জাল, বেড় জাল জব্দ বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬-এর উদ্বোধন , আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়,, ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ফল বিপর্যয়ে শিক্ষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন

আফ্রিকার কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ৮ জনের প্রাণহানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ ২৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে আট জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার কঙ্গোর গোমা থেকে কিনশাসাগামী ওই বিমানটি মানিয়ামা এলাকায় বিধ্বস্ত হয়। রুশ সংবাদমাধ্যম আরটি’র এক প্রতিবেদন বলা হয়েছে, কার্গো বিমানটিতে ছিলেন কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স টিশিসেকেদির ব্যক্তিগত গাড়িচালক ও কয়েকজন সৈনিক।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকালে উড্ডয়নের এক ঘন্টা পরই হঠাৎ বিমানটি রাডার সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়। তারপর মানিয়ামা নামক বনে অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফেলিক্সের উপদেষ্টা বিদিয়ে টিশিমাঙ্গা জানিয়েছেন, বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেলেও কোনও যাত্রীকে পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার সকালে দুর্ঘটনার খবর জানার পর প্রেসিডেন্ট ফেলিক্সের শত শত সমর্থক রাজধানী কিনশাসার রাস্তাগুলো দখল করে প্রতিবাদ জানায়। প্রেসিডেন্টকে ব্যর্থ প্রমাণ করার জন্য ষড়যন্ত্র করে এই বিমান দুর্ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছে তারা। কঙ্গোর দীর্ঘদিনের প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে সরিয়ে এ বছরই ক্ষমতা দখল করেন ফেলিক্স টিশিসেকেদি।

তবে এ ষড়যন্ত্রের অভিযোগের ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি প্রেসিডেন্টের কার্যালয়। অন্যদিকে কাবিলার রাজনৈতিক জোট টুইটবার্তায় জানায়, টিশিসেকেদি ও সব হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন কাবিলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আফ্রিকার কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ৮ জনের প্রাণহানি

আপডেট সময় : ০৭:০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯