ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

কিশোর গ্যাং সাজ্জাদ গ্রুপের প্রধানসহ আটক ১১ কিশোরগন্জে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯ ৩৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক কিশোরগঞ্জ শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে কিশোর গ্যাং সাজ্জাদ গ্রুপের প্রধান সাজ্জাদসহ (১৭) কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা বত্রিশ বাসস্ট্যান্ড সংলগ্ন তাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

কিশোর গ্যাং সাজ্জাদ গ্রুপের প্রধান সাজ্জাদ ছাড়া আটককৃত অন্যরা হচ্ছে, ফজলে রাব্বি বাধন (১৮), মো. আনোয়ারুল ইসলাম (১৮), আব্দুলাহ আল নোমান (১৬), মো. জুয়েল (১৬), মো. ইয়াছিন ইসলাম (১৮), মো. সানি আহাম্মেদ (১৬), ফজলুল করিম আকাশ (১৯), সৌমিত্র বৈষ্ণব (১৬), হৃদয় দত্ত (১৬) এবং মো. আদনান ইসলাম (১৬)।

তাদের মধ্যে সাজ্জাদ কিশোরগঞ্জ সদর উপজেলার কালিয়াকান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। ফজলে রাব্বি বাধন শহরের বত্রিশ এলাকার মো. সুলতানের ছেলে, মো. আনোয়ারুল ইসলাম শহরের বত্রিশ এলাকার মুনসুর আলমের ছেলে, আব্দুলাহ আল নোমান কটিয়াদী উপজেলার গচিহাটার মো. মোজাম্মেল হকের ছেলে, মো. জুয়েল কটিয়াদী উপজেলার করগাঁও গ্রামের মো. আইযুব হাজীর ছেলে, মো. ইয়াছিন ইসলাম শহরের বত্রিশ এলাকার জালাল উদ্দিনের ছেলে, মো. সানি আহাম্মেদ শহরের উকিলপাড়া এলাকার মো. বুলবুল আহম্মেদ এর ছেলে, ফজলুল করিম আকাশ শহরের স্টেশন রোড এলাকার ফজলুল মতিন সিদ্দিকির ছেলে, সৌমিত্র বৈষ্ণব শহরের খরমপট্টি এলাকার সমির বৈষ্ণবের ছেলে, হৃদয় দত্ত শহরের বত্রিশ এলাকার রাখাল দত্তের ছেলে এবং মো. আদনান ইসলাম শহরের বত্রিশ এলাকার মোফাজ্জল ইসলামের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের এএসপি মো. মাহবুব-উল-আলম জানান, গত ৭ অক্টোবর কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় নতুন পল্লী সংঘ মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার রাত্রিকালীন আরতি চলার সময় কিশোর গ্যাং সাজ্জাদ গ্রুপের প্রধান সাজ্জাদ এবং এই গ্রুপের আটক হওয়া অন্য ১০ সদস্যসহ কিশোর গ্যাং এর কতিপয় সদস্যরা মেয়েদের উত্যক্ত করার মাধ্যমে বিশৃংখলা সৃষ্টি করে। এ সময় শুভ সরকার (১৬), প্রসেনজিৎ ঘোষ (১৭) এবং তনয় বর্মন বিকাশ (১৭) নামের তিন কিশোর বাধা প্রদান করলে তাদের সাথে বাকবিতণ্ডা হয়।

এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাজ্জাদ গ্রুপের প্রধান সাজ্জাদসহ অন্যান্য সদস্যরা মিলে শুভ সরকার, প্রসেনজিৎ ঘোষ ও তনয় বর্মন বিকাশকে বিভিন্ন দেশিয় অস্ত্র দ্বারা আঘাত করে গুরুতর জখম করে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনা করে সাজ্জাদ গ্রুপের প্রধানসহ এই গ্রুপের মোট ১১ সদস্যকে আটক করে।

বর্তমানে শুভ সরকার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে এবং প্রসেনজিৎ ঘোষ ও তনয় বর্মন বিকাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ১১ কিশোর র‌্যাবকে জানিয়েছে, বত্রিশ এলাকার নতুন পল্লী সংঘ মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজার রাত্রিকালীন আরতি অনুষ্ঠানে উপস্থিত মেয়েদের উত্যক্ত করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে তারা এই ঘটনা ঘটিয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বাক্কার জানান, থানায় হস্তান্তর করার পর তাদের বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিশোর গ্যাং সাজ্জাদ গ্রুপের প্রধানসহ আটক ১১ কিশোরগন্জে

আপডেট সময় : ০৪:৫৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯