২৩ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন, ৩রা শাবান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ব্যবসায়ী এবং তালিকাভুক্ত আসামি গ্রেফতার বিএনপির নির্বাচনি প্রচারণায় লোকে লোকারণ্য সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ গণতন্ত্র ও জবাবদিহিতা একটা জাতির উন্নতির চাবিকাঠি -তেঁতুলিয়ায় ব্যারিষ্টার নওশাদ জমির বাবুগঞ্জে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে আবেগঘন আহ্বান ফারিয়া কিবরিয়ার। বাবুগঞ্জে ট্রাক প্রতীকে ভোট চেয়ে গণসংযোগে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন নতুন রেকর্ড গড়ে স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়াল চুয়াডাঙ্গার উথলী দোকানের তালা ভেঙে চুরি চুয়াডাঙ্গায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দামুড়হুদা সীমান্তে নেশাদ্রব্য প্রাইভেট কারসহ রাজবাড়ির ২ ব্যাক্তি গ্রেফতার বরিশাল – ৩। মিথ্যা মামলা ও গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগে সরব এবি পার্টি প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ
প্রেমের ফাঁদ পেতে কলেজছাত্রকে অপহরণ

প্রেমের ফাঁদ পেতে কলেজছাত্রকে অপহরণ

ডেস্ক রিপোর্ট: অপহৃত কলেজ ছাত্র কবির হোসেন (২৪)’কে দুইদিন পর বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলার সিঙ্গেরকুল এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় এক নারী সহ অপহরনকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। মোবাইল ফোনে প্রেমের ফাঁদ পেতে তাকে অপহরণ করা হয়। উদ্ধার কলেজ ছাত্র কবির হোসেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের ইয়াদুল হোসেনের ছেলে ও যশোর এম এম কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র।

র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মাসুদ আলম জানান, কবির হোসেনের সাথে মোবাইলে কথা বলার সুত্র ধরে পাশ্ববর্তি মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের রেজাউল ইসলাম মোল্লার স্ত্রী মোছাঃ ইসমত আরা প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তারপর গত ৮ তারিখ বেড়ানোর কথা বলে কবিরকে গোপালগঞ্জ জেলার সিঙ্গেরকুল গ্রামের একটি বাড়িতে নিয়ে যায়। এরপর মোবাইলে কবিরের পরিবারের কাছে প্রথমে ৪ লাখ টাকা দাবি করে। বিষয়টি র‌্যাবকে জানালে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে অপহৃতকে উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ইসমত আরা, কোটাচাঁদপুরের সিঙ্গিয়া গ্রামের ইয়াদুল ইসলামের ছেলে কবির হোসেন (২৪) ও একই গ্রামের মকবুল মোল্লার ছেলে বাবলু মোল্লা (৫০)। তাদেরকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019