সংবাদ শিরোনাম ::
বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবুগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান তেঁতুলিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন ছেলে বরিশালে পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি জীবননগর উথলী ঘর থেকে পঁচা দুর্গন্ধময় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খলনায়ক ইলিয়াস কোবরা আরেকবার সুযোগ পেতে চান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯ ৩৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাই সিনেমার খলনায়কের এক অনন্য নাম ইলিয়াস কোবরা। পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এখনও অভিনয় করে চলেছেন। সিনেমা দর্শকের পাশাপাশি চলচ্চিত্র শিল্পীদের কাছেও প্রিয় মানুষ তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার জায়েদ খানের বিপরীতে সাধারণ সম্পাদক পদে লড়বেন ইলিয়াস কোবরা।

জনপ্রিয় এই অভিনেতা জানালেন, এবারই শেষবারের মতো শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। এরপর আর শিল্পী সমিতির নির্বচন করবেন না। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদের এ দ্বিবার্ষিক নির্বাচন। আর মাত্র ১৪ দিন বাকি আছে নির্বাচনের। সবার মতই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন কোবরাও।

ইলিয়াস কোবরা জাগো নিউজকে বলেন, ‘আমি চট্টগ্রামে বদিউল আলম খোকনের ‘আগুন’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। গত ২৪ সেপ্টেম্বর থেকে টানা শুটিং করেছি। শুটিং শেষ করে ফিরে নির্বাচনের মাঠে নেমেছি।

এর আগেও নির্বাচন করেছি। ভেবে দেখলাম, সেবামূলক কাজের জন্য সেবক দরকার। এ কারণে সবার ভালবাসা নিয়ে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমি সততার সাথে চলচ্চিত্র শিল্পী হিসেবে ৩৫ বছর ধরে কাজ করছি। ছোটবেলা থেকে সেবা মূলক নানা সংগঠন করেছি আমি। সবমিলিয়ে আমি কাজে কর্মে বিশ্বাসী। তা প্রমাণ করে যাবো।’

ইলিয়াস কোবরা আরও বলেন, ‘ভোটের নীতিমালায় বাসায় গিয়ে ভোটারদের কাছে ভোট চাওয়া নিষেধ। তাই ফোন করে সবার কাছে ভোট চাচ্ছি। শেষবারের মতো কাজ করার একটা সুযোগ চাই। মিশা সওদাগর-জায়েদ খান দুই বছর দায়িত্ব পালন করেছে তাদের কাছে কি পেয়েছেন? আপনারাই ভালো জানেন। আপনাদের মন যদি সাড়া দেয় আমাকে ভোট দিবেন।’

সমিতির ২১টি পদের মধ্যে নির্বাচন হবে ১৮টি পদের। জানা গেছে, ১৮ পদের জন্য এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ২৭ জন প্রার্থী। সভাপতি পদে লড়বেন চিত্রনায়িকা মৌসুমী ও মিশা সওদাগর।
নির্বাচনকে সামনে রেখে গঠিত হয়েছে মিশা-জায়েদ প্যানেল। এই প্যানেল থেকে মিসা সওদাগর সভাপতি পদে ও জায়েদ খান সাধারণ সম্পাদক পদে লড়বেন। এছাড়া এই প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়ছেন মাসুম পারভেজ রুবেল, মনোয়ার হোসেন ডিপজল।

মিশা-জায়েদ প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে আরমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মামুনুন হাসান ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, কোষাধ্যক্ষ পদে ফরহাদ, সাংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক পদে জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত লড়াই করছেন।

মিশা-জায়েদ প্যানেল কার্য নির্বাহী সদস্য পদে আছেন অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলি রাজ, বাপ্পারাজ, আফজাল শরীফ, মারুফ, আসিফ ইকবাল, আলেক জান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী।

সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন সাংকোপাঞ্জা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছেন ডন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ইমনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ। এছাড়া কার্য নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শামীম খান, মারুফ আকিব, রোঞ্জিতা, নাসরিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খলনায়ক ইলিয়াস কোবরা আরেকবার সুযোগ পেতে চান

আপডেট সময় : ০১:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯