সংবাদ শিরোনাম ::
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সার্জেন্ট গোলাম মোস্তফা আর নেই ।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ ২৪৫ বার পড়া হয়েছে

ঢাকা অফিস ঃঃ মুক্তিযোদ্ধা সার্জেন্ট গোলাম মোস্তফা আর নেই । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০বছর । রাত সাড়ে নটায় রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন । মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য উনি একমাত্র মুক্তিযোদ্ধা যিনি একাধারে বীর বিক্রম ও বীর প্রতীক উপাধি লাভ করেন । শুক্রবার বেলা ১১ টায় শ্যামলীতে মুক্তিযুদ্ধা টাওয়ার প্রাঙ্গণে রাষ্ট্রীয় সম্মান শেষে কলেজগেইট কেন্দ্রীয় মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে । পরে বাদ জুম্মা বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় নামাজে জানাজা এবং রাষ্ট্রীয় সম্মান শেষে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে । যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার গ্রামের বাড়ি ঢাকার দোহারে।



















