সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

প্রকৌশলীর অফিসে ঢুকে হুমকি অতঃপর রুমে তালা দিয়ে পুলিশকে ফোন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ ১৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার জন্য উপজেলা প্রকৌশলীকে হুমকি দিতে যান তিনি। জামাতার পক্ষ নিয়ে এমন কাজ করতে গিয়ে কারাগারে গেলেন শ্বশুর মোল্লা আজিজুর রহমান গাউস।

প্রকৌশলী কৌশলে গাউসকে আটকে রেখে অফিসের বাইরে চলে আসেন। পরে তালা কেটে গাউসকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে খুলনার তেরখাদা উপজেলার প্রকৌশলী মো. শহিদুল ইসলামের দপ্তরে এ ঘটনা ঘটে।

প্রকৌশলীর দপ্তর সূত্র জানায়, সম্প্রতি ঠিকাদার এফ এম হাবিবুর রহমান উপজেলার পানতিতা এলাকায় একটি রাস্তা মেরামতের কাজ পান। সেই কাজে ব্যাপক অনিয়ম করেন হাবিবুর। উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম সেই কাজে বাধা প্রদান করে নতুন করে কাজ শুরু করতে বলেন ঠিকাদারকে। এ নিয়ে প্রকৌশলীর সঙ্গে ঠিকাদারের কয়েক দফা তর্কবিতর্ক হয়।

khulna-lock-1

শেষ পর্যন্ত ঠিকাদার তার প্রভাবশালী শ্বশুর মোল্লা আজিজুর রহমান গাউসকে প্রকৌশলীর দপ্তরে পাঠিয়ে কাজ আগে যেমন করছিলেন তেমন করার জন্য হুমকি দেন। এ নিয়ে বাড়াবাড়ি না করার কথা জানান। একপর্যায়ে প্রকৌশলীকে ধাক্কা দেন গাউস।

প্রকৌশলী তখন রুম থেকে বের হয়ে গাউসসহ আর একজনকে তালা মেরে সরে পড়েন। প্রায় দুই ঘণ্টা পর খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান ঘটনাস্থলে গিয়ে তালা কেটে গাউস ও তার সহযোগীকে বের করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

তেরখাদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাউস উপজেলা প্রকৌশলীকে লাঞ্ছিত করায় গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গাউস ও তার সহযোগীকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রকৌশলীর অফিসে ঢুকে হুমকি অতঃপর রুমে তালা দিয়ে পুলিশকে ফোন

আপডেট সময় : ০৪:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯