সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ​ঝালকাঠিতে বিদ্যালয়ের সভাপতি নিয়োগে অনিয়ম ও লেনদেনের অভিযোগ, সংবাদ সম্মেলন বাবুগঞ্জে এএম স্পোর্টস একাডেমির দ্বিতীয় ব্যাচের আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হামলা চালানো সেই আগৈলঝাড়া থানা পরিদর্শনে তথ্যমন্ত্রী ঝালকাঠিতে জমকালো আয়োজনে ‘কৃষ্ণকাঠি চ্যাম্পিয়ন ট্রফি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত তেঁতুলিয়ায় সীমান্তে শিশুসহ ১৩ পুশইন চেষ্টা বিজিবি’র প্রতিরোধ কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজকে ধ্বংস করতে ও প্রতিষ্ঠা লগ্ন থেকে দায়িত্বরত স্বনামধন্য অধ্যক্ষকে কুলুষিত করতে পিছু লেগেছে একটি কুচক্রী মহল বরিশালে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ঐক্য পরিষদের পক্ষ থেকে (এমপি) সরোয়ারকে ফুলেল শুভেচ্ছা আগৈলঝাড়া থানায় হামলা: দুই সাংবাদিক নেতার বিরুদ্ধে পুলিশের মামলা, বিএমএসএফ’র উদ্বেগ আসন্ন শিকারমঙ্গল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ইজাজুল হক ইজাজের প্রার্থীতা ঘোষণা

৩ র‌্যাব সদস্যসহ ৫ জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ ৩৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত থেকে তিন র‌্যাব সদস্য ও তাদের দুই সোর্সকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার আশাবাড়ি সীমান্তের ১০ নম্বর গেট এলাকা থেকে তাদের ধরে নিয়ে গেছে।

ধরে নিয়ে যাওয়া র‌্যাব সদস্যরা র‌্যাব-১১ এর কুমিল্লা সিপিসি-২ এর সদস্য বলে জানা গেছে। খবর পেয়ে র‌্যাব, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গেছে। কিন্তু এখনও এ বিষয়ে বিজিবি কিংবা র‌্যাবের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে স্থানীয় সূত্র বলছে, সোর্সরা তিন র‌্যাব সদস্যকে নিয়ে মাদক উদ্ধার করতে সীমান্তের ২০৫৯ নম্বর পিলার সংলগ্ন একটি বাড়িতে যান। এ সময় ভুলবশত সীমান্ত অতিক্রম করায় তাদের আটক করে নিয়ে গেছে বিএসএফ।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, স্থানীয় ও র‌্যাবের পক্ষ থেকে এ বিষয়টি জেনে ঘটনাস্থলে এসেছি, কিন্তু এখনও বিস্তারিত কিছু জানি না।

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মাহবুব মোর্শেদ জাগো নিউজকে বলেন, তিন র‌্যাব সদস্য ও দুই সোর্স আটক হওয়ার খবর জেনেছি। তাদের ফিরিয়ে আনতে কিছুক্ষণের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩ র‌্যাব সদস্যসহ ৫ জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট সময় : ০৭:১৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯