সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

আবরার হত্যা: বুয়েটে বিক্ষোভ অব্যাহত, দশ দফা দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯ ৩৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় বুধবারও প্রতিষ্ঠানটিতে ছাত্র বিক্ষোভ অব্যাহত আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা বিক্ষোভ করছে।

বুয়েটের শিক্ষার্থীরা ১০ দফা দাবি তুলে ধরেছে:

১. অভিযুক্তদের ১১ অক্টোবর ২০১৯ তারিখের বিকাল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার নিশ্চিত করতে হবে।

২. আবরারের পরিবারের সকল ক্ষতিপূরণ ও মামলার খরচ বুয়েটকে বহন করতে হবে।এই মর্মে অফিসিয়াল নোটিশ ১১ তারিখ বিকাল ৫টার মধ্যে প্রদান করতে হবে।

৩. মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য বুয়েট প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

৪. বুয়েট প্রশাসনকে সক্রিয় থেকে সমস্ত প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং নিয়মিত ছাত্রদের আপডেট করতে হবে।

৫. অবিলম্বে চার্জশিটের কপি-সহ অফিসিয়াল নোটিশ দিতে হবে।

৬. ১৫ই অক্টোবরের মধ্যে বুয়েটের সাংগঠনিক ছাত্র রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।

৭. বিশ্ববিদ্যালয়ের ভিসি কেন ৩০ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও উপস্থিত হয়নি এবং পরে ৩৮ ঘণ্টা পরে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে বিরূপ আচরণ করে এবং কোন প্রশ্নের উত্তর না দিয়ে স্থান ত্যাগ করেন তাকে সশরীরে আজ বুধবার দুপুর ২টা মধ্যে জবাবদিহি করতে হবে।

৮.আবাসিক হলগুলোতে র‍্যাগের নামে ভিন্নমতাবলম্বীদের উপর সকল প্রকার শারীরিক এবং মানসিক নির্যাতন বন্ধ করতে হবে।

৯. পূর্বে ঘটা এমন ঘটনার প্রকাশ এবং পরে ঘটা এমন ঘটনার প্রকাশের জন্য কমন প্লাটফর্ম থাকতে হবে। এবং নিয়মিত প্রকাশিত ঘটনা রিভিউ করে দ্রুততম সময়ে বিচারের ব্যবস্থা করতে হবে। এই প্লাটফরম হিসেবে বুয়েটে বিআইআইএস অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে।

১০. শেরে বাংলা হলের প্রভোস্টকে ১১ অক্টোবর বিকাল ৫টার মধ্যে প্রত্যাহার করতে হবে।

আজ সন্ধ্যা সাতটায় আবরারের স্মরণে বুয়েট শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হবে। আন্দোলনকারীরা সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বলনের আহ্বান জানায় এসময়।

১০ দফা দাবি মানা না হলে বুয়েটের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে তারা দাবি করে। এর মধ্যে ১৪ তারিখে ভর্তি পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবরার হত্যা: বুয়েটে বিক্ষোভ অব্যাহত, দশ দফা দাবি

আপডেট সময় : ০৭:৫৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯