ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

খুলনায় আলোচিত শহিদুল ইসলাম হত্যা মামলায় প্রধান আসামী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‌্যাব-৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯ ২৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেক্স খুলনায় আলোচিত মহিদুল ইসলাম (২৭) হত্যা মামলার প্রধান আসামী সুমন ও মূল পরিকল্পনাকারি আকাশকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

সোমবার (০৭ অক্টোবর) সকালে প্রথমে ঢাকা থেকে সুমনকে পরে তার দেওয়া তথ্য অনুযায়ি খুলনা থেকে আকাশ ও তার সহযোগী লালচাঁনকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যা কাজে ব্যবহৃত ছুরি ও রক্তাক্ত জামা কাপড় উদ্ধার করা হয়েছে।

গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মহানগরীর সোনাডাঙ্গা এলাকার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের বিপরিত পাশে সুজুকি শোরুমের সামনে প্রকাশ্যে দিবালোকে মহিদুলকে কুপিয়ে হত্যা করা হয়। পরে বুধবার রাতে নিহতের বড় ভাই শহিদুল ইসলাম বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, চলতি বছরের আগস্ট মাসে গল্লামারী পার্কের সামনে মহিদুল এবং তার সহযোগীরা এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মাসুমকে লোহার পাইপ দিয়ে বেধড়ক মারপিট করে। এর জের ধরে মাসুম প্রতিশোধ নেয়ার জন্য সুযোগ খুজঁতে থাকে। ঘটনার ১৫ দিন আগে সুমন, মাসুম, আশিক ও আকাশ মহিদুলকে হত্যার পরিকল্পনা করে। এর ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ৪টার দিকে সুমন, মাসুম ও আশিকসহ আরো কয়েকজন গল্লামারী ফুয়েল পাম্পের আশে-পাশে হত্যার নিমিত্তে অবস্থান নেয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আকাশ মহিদুলকে নিয়ে পায়ে হেটে সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের কাছে পৌঁছায়। এর কিছুক্ষন পর আকাশ ঘটনাস্থল থেকে অন্যত্র চলে যায়। আকাশ ঘটনাস্থল ত্যাগ করার পর সুমন, মাসুম ও আশিক অতর্কিতভাবে ছুরি ও চাপাতি দিয়ে মহিদুলকে এলোপাথাড়িভাবে কুপিয়ে আঘাত করে। এক পর্যায়ে মহিদুল রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন মহিদুলকে খুলনা মেডিকেলে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর মাসুম ও সুমন কমিশনারের গলিতে মাসুমের বন্ধু জনৈক লালচাঁনের বাসায় রক্তাক্ত জামা পরিবর্তন করে ও হত্যায় ব্যবহৃত ছুরিটি তার বাসায় রেখে দ্রুত এলাকা ত্যাগ করে। ঘটনার পর থেকে র‌্যাব-৬ এই চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে এই মামলার প্রধান আসামী সুমনকে ঢাকা হতে এবং মহিদুল হত্যার মূল পরিকল্পনাকারী আকাশ ও সুমনের সহযোগী লালচাঁনকে খুলনা থেকে গ্রেফতার করে। এছাড়াও লালচাঁনের বাসা থেকে হত্যা কাজে ব্যবহৃত ছুরি ও রক্তাক্ত জামা কাপড় উদ্ধার করা হয়।

সুমনের স্বীকারোক্তি মতে জানা যায় যে, মহিদুল হত্যার মূল পরিকল্পনাকারী ছিল মহিদুলের ঘনিষ্ঠ বন্ধু আকাশ। তারই পরিকল্পনা মতে সুমন, মাসুম ও আশিকসহ আরও অনেকে এই হত্যাকান্ড ঘটায়। সুমনের নামে মাদক এবং আকাশের নামে হত্যা এবং নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামীদের খুলনা মহনগরীর সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করার কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খুলনায় আলোচিত শহিদুল ইসলাম হত্যা মামলায় প্রধান আসামী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‌্যাব-৬

আপডেট সময় : ০২:৫৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯