ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

আমি মেয়র হবার পিছনে ৫০ ভাগ কৃতিত্ব সাংবাদিকদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯ ২২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, আমার বর্তমান অবস্থা অর্থাৎ মেয়র অথবা নেতা হওয়ার পিছনে ৫০ ভাগ কৃতিত্ব সাংবাদিকদের। সকল সাংবাদিকরাই আমাকে সহযোগিতা করেছেন, মেয়র অথবা নেতা হওয়ার জন্য। আমি ভাল কাজ করলে সাংবাদিকরা সুন্দর করে সবাইকে জানিয়ে দেন আবার আমি ভুল করলেও তাদের লেখনীর মাধ্যমে আমাকে সতর্ক করেন। আমি মেয়র হবার পিছনে সাংবাদিকদের ৫০ ভাগ কৃতিত্ব¡ আছে এটা আমি স্বীকার করি এবং ভবিষ্যতেও করবো।

মঙ্গলবার বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবনের ৪র্থ তলার সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাংবাদিক ও রাজনীতিবিদরাই দেশ ও সমাজ গঠনে মুখ্য ভূমিকা পালন করেন। আমি বলবো আপনারা আমার কাজে সহযোগিতা করুন। আমার ভাল কাজে উৎসাহ ও মন্দকাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন।

সাদিক বলেন, প্রচলিত বিধি অনুযায়ী সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এক্ষেত্রে কারো দলীয় পরিচয় বিবেচনা করা হবেনা। নগরবাসীকে কোন বিভ্রান্তিকর তথ্যে বিচলিত না হওয়ার আহবান জানান। একটি সুন্দর আগামীর বরিশাল গড়তে পূর্বের ন্যায় সাংবাদিকদের সহযোগিতার আহবান জানান তিনি।

এসময় সকলের জ্ঞাতার্থে তিনি একটি বার্তা জানিয়ে দেন বরিশাল সিটি কর্পোরেশন কোন অন্যায় ও অনিয়মের সাথে কখনো আপোষ করবেনা।

মতবিনিয়ম সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রসহ বরিশালের সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমি মেয়র হবার পিছনে ৫০ ভাগ কৃতিত্ব সাংবাদিকদের

আপডেট সময় : ০৯:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯