ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

রংপুরে স্বামী স্ত্রী পাশাপাশি লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯ ২০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ইউনিয়নের ওমর বালাটারী গ্রামের নিজ ঘরের ভেতর সাবের আলী-মুক্তারা বেগমের লাশ পাশাপাশি অবস্থায় ছিল। সাবের লাশ ছিল ঝুলন্ত অবস্থায়, মুক্তারা পড়েছিলেন মেঝেতে।

আজ মঙ্গলবার দুপুর ১২ দিকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, ১৫ বছর আগে সাবের আলী ও মুক্তারা বেগমের বিয়ে হয়। তাদের ঘরে দুই মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। ঘটনার সময় এক ছেলে এবং এক মেয়ে নানির বাড়িতে ছিল। বড় মেয়ে সাথী বেগম সকাল ১১ টার দিকে কোচিং শেষে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ পেয়ে অনেকক্ষণ ধাক্কাধাক্কি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না আসায় সে চিৎকার শুরু করে। পরে অন্যান্য প্রতিবেশীরা সেখানে এসে দরজা ভেঙে দেখতে পায় ঘরের আড়ার সঙ্গে ওড়না লাগিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন সাবের আলী। মেঝেতে পড়ে থাকতে দেখা যায় মুক্তারা বেগমকে।

স্থানীয়রা পরে গঙ্গাচড়া থানায় খবর দিলে পুলিশ এসে লাশদুটি উদ্ধার করে। এলাকবাসী জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ছিল। তাদের ধারণা, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর ওই ওড়না দিয়েই সাবের আলী নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, স্বামীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত। কিন্তু মুক্তারা বেগম আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তার নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বাকি তথ্য জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রংপুরে স্বামী স্ত্রী পাশাপাশি লাশ উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় : ০২:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯