সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ভুয়া ডিবির ছিনতাই এর কবলে যুবক। বচাতে গিয়ে গণধোলাই খেলো র‍্যাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:১১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯ ৪০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক; ভুয়া ডিবি পুলিশের ছিনতাইয়ের কবলে পড়া যুবককে বাঁচাতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দুই সদস্য। রোববার বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার রয়ড়াদিঘী এলাকায় বগুড়া-নাটোর সড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের কবলে পড়া বয়ড়াদিঘী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুস সামাদ (৩৬) বলেন, উপজেলার রানীরহাট বন্দর থেকে বাড়ি ফিরছিলাম। এ সময় অপরিচিত এক ব্যক্তি এসে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে হঠাৎ করে আমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। সেই সঙ্গে আমার কাছে থাকা এক লাখ টাকা কেড়ে নেয় ওই ব্যক্তি।

কিছু বুঝে ওঠার আগেই আরও দুই ব্যক্তি এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমাকে মারধর শুরু করেন। একপর্যায়ে আমি মাটিতে পড়ে গেলে দৌড়ে পালাতে শুরু করেন তিন ব্যক্তি।

এ সময় চিৎকার দিয়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় তাদের পেছনে পেছনে ধাওয়া করলে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় আমাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, গণধোলাইয়ের শিকার বগুড়া র‌্যাব-১২-এর সদস্য মঞ্জু বলেন, সাদা পোশাকে এক সহকর্মীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে নন্দিগ্রাম থেকে বগুড়া র‌্যাব অফিসে আসছিলাম। বয়ড়াদিঘী এলাকার বগুড়া-নাটোর সড়কে হ্যান্ডকাপ পরা এক ব্যক্তিকে দৌড়াতে দেখে মোটরসাইকেল থামিয়ে কারণ জানতে চাইলে ওই ব্যক্তি বলেন ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে পালাচ্ছে।

তিনি বলেন, ছিনতাইয়ের বিষয়টি শুনে ধাওয়া দিয়ে এক ভুয়া ডিবি পুলিশকে ধরে ফেলি। এরই মধ্যে স্থানীয় একদল নারী-পুরুষ ঘটনাস্থলে পৌঁছে ভুয়া ডিবি পুলিশ সন্দেহে আমাদের মারধর শুরু করেন। র‌্যাবের পরিচয়পত্র দেখানোর পরও আমাদের মারপিট করে তারা। পরে র‌্যাব অফিসে জানানোর পর টহল র‌্যাবের সদস্যরা গিয়ে আমাদের উদ্ধার করেন।

ঘটনাস্থলে থাকা এক র‌্যাব কর্মকর্তা বলেন, ডিবি পুলিশ পরিচয়দানকারী একজনকে আটক করা হয়েছে। এখনো কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে। তদন্ত শেষে সঠিক তথ্য জানা যাবে।

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, শুনেছি র‌্যাবের হাতে ভুয়া এক ডিবি পুলিশ আটক হয়েছে। এখনো মামলা হয়নি। আসল ঘটনা জানার পর মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভুয়া ডিবির ছিনতাই এর কবলে যুবক। বচাতে গিয়ে গণধোলাই খেলো র‍্যাব

আপডেট সময় : ০২:০০:১১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯