সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মেকানিক্যাল কাজ করেও পুলিশের এসআই পরিচয় ব্যবহার করে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯ ২৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে পুলিশের এসআই পরিচয় দেয়া মো. জুয়েল ওরফে হাফিজ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। শনিবার বিকেলে রাজেন্দ্রপুর সেনানীবাস এলাকা থেকে র‌্যাব-১ এর সদস্যরা তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি ভুয়া এসআই পদবির ভিজিটিং কার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক জুয়েল ফরিদপুরের কোতোয়ালি থানার চাঁদপুর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে এবং রাজেন্দ্রপুর চৌরাস্তার আফাজ উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।

র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, জয়দেবপুর থানাধীন রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকায় এক প্রতারক নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের জনৈক আবুল কালামের চায়ের দোকানের সামনে থেকে প্রতারক জুয়েলকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রতারক জুয়েল পেশায় একজন ইলেকট্রিক্যাল মেকানিক। তিনি এক বছর আগে রাজেন্দ্রপুর এলাকার হোতাপাড়ায় জয়দেবপুর থানা পুলিশের একজন এসআই পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন। পুলিশ পরিচয় দিয়ে মামলার ভয় দেখিয়ে তিনি এলাকার সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা হাতিয়ে নিয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জুয়েল তার অপরাধ স্বীকার করেছেন বলেন জানান র‌্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেকানিক্যাল কাজ করেও পুলিশের এসআই পরিচয় ব্যবহার করে আটক

আপডেট সময় : ০৬:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯