সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

হোটেলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯ ২৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের একটি আবাসিক হোটেলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই কিশোরীকে হত্যার চেষ্টাও করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের ফ্যান্টাসি নামে আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হোটেল থেকে মো. ইমরান ও রবি আলম ওরফে হাসু নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ঘটনা সত্যতা নিশ্চিত করে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির এএসআই আজমীর ইলাহী বলেন, কিছু লোক রাতে একজন কিশোরীকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। বিষয়টি শুনে হোটেল থেকে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওই কিশোরীর পরিবারের অভিযোগ, হোটেল ম্যানেজারসহ সেখানকার লোকজন এ ঘটনায় জড়িত রয়েছে।

ধর্ষণের শিকার কিশোরী সেন্টমার্টিন দ্বীপের ডেইলপাড়ার বাসিন্দা। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন।

ওই কিশোরীর অভিযোগ, রাস্তা থেকে তাকে কৌশলে ডেকে হোটেলের সীমানা প্রাচীরের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণ শেষে আটকে রেখে মুখে কাপড় বেঁধে একটি ড্রামে ঢুকিয়ে হত্যার চেষ্টা করলে সে চিৎকার করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল হাসান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ ও চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হোটেলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ

আপডেট সময় : ০৬:৪৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯