ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন বাবুগঞ্জে সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের ভাসমান লাশ উদ্ধার খুলনা- বরিশালে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

প্রেমিকার সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার ছাত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯ ২১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক ॥ খুলনায় এক যুবকের সঙ্গে ঘুরতে গিয়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রী (১৬)। এ ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ১২টা থেকে শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত রূপসার শ্রীফলতলা, সাতক্ষীরা ও বাগেরহাটের মোড়েলগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ছয় জন হলেন- রূপসার শ্রীফলতলার শরীফুল ইসলাম (২১), আসাদউল্লাহ (২০), কামরুল (১৮), নাঈম (১৮), বাগেরহাটের মোড়েলগঞ্জের রিয়াজ (১৮) ও সাতক্ষীরার সোহেল (১৮)।

ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের (খুমেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে।

খুলনা জেলার অতিরিক্ত পুলিশ ‍সুপার (এএসপি) মো. নূর আলম সিদ্দিকী বলেন, ভুক্তভোগী মেয়েটি মোড়েলগঞ্জে নানা বাড়িতে থেকে একটি মাদ্রাসায় পড়া লেখা করে। তার মা থাকেন খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ডের কাছে। মেয়েটি মায়ের কাছে বেড়াতে এসে গত বুধবার (৩ অক্টোবর) তার প্রেমিক মোড়েলঞ্জের নিয়ামুল নামের এক যুবকের সঙ্গে হাদিস পার্কে ঘুরতে যায়। মেয়েটির সঙ্গে তার আট বছরের এক খালাতো ভাই ছিল।

নিয়ামুল মেয়েটিকে ঘুরতে নেওয়ার কথা বলে রূপসার শ্রীফলতলার একটি বাগানে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা বাকিদের মধ্যে দুইজন ও নিয়ামুল মেয়েটিকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। বাকিরা ছোট ছেলেটিকে পাশে ঘুরতে নিয়ে যায়। ঘটনার পর মেয়েটি বাসায় এসে তার মায়ের কাছে বিষয়টি জানায়। বৃহস্পতিবার ভুক্তভোগীর মা রূপসা থানায় এসে মৌখিক অভিযোগ করেন।

এএসপি বলেন, তাৎক্ষণিকভাবে আমার নেতৃত্বে পুলিশের বিশেষ টিম অভিযানে নামে। অভিযান চালিয়ে ছয় জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় রূপসা থানায় একটি ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।

নূর আলম সিদ্দিকী জানান, মূল আসামি নিয়ামুলকে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমিকার সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার ছাত্রী

আপডেট সময় : ১২:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯