সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

জবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯ ১৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেক্সঃজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খালেদা জিয়ার মুক্তি ও ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে স্লোগান দিয়ে সকাল সাড়ে নয় টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে একটি মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি শান্ত চত্বরের কাছে পৌঁছলে পেছন থেকে ধাওয়া করেন জবি শাখা ছাত্রলীগের কর্মীরা। পরে মূল ফটকের সামনে ছাত্রদলের কয়েকজন পড়ে যান। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা আব্দুর রশিদসহ অন্তত দুইজনকে বেধড়ক মারধর করতে দেখা যায়।

ঘটনার পর জবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক সাংবাদিকদের বলেন, ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে আমরা শান্তিপূর্ণ মিছিল শুরু করি। হঠাৎ পেছন থেকে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি এ হামলার তীব্র প্রতিবাদ জানান। একইসঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ঘটনায় ক্যাম্পাসে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা

আপডেট সময় : ১১:১৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯