সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

রড সিমেন্ট এর গুদাম থেকে ৫টন পেঁয়াজ জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯ ৫৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম অফিস: হাটহাজারী পৌরসভার পুড়াহাট এলাকায় একটি রড সিমেন্টের গোডাউনে অভিযান চালিয়ে ৫ টন পেঁয়াজ জব্দ করেছে উপজেলা প্রশাসন। পেঁয়াজের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি লাভের আশায় এসব পেঁয়াজ মজুদ করা হয়েছিলো।

বুধবার (২ অক্টোবর) দুপুরে স্থানীয় আমির হোসেনের মালিকানাধীন ওই গোডাউনে অভিযান শুরু করে উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

মো. রুহুল আমিন আজকের ক্রাইম নিউজকে জানান ১১ সেপ্টেম্বর ভারত থেকে কেনা প্রায় ৫ টন পেঁয়াজ রড-সিমেন্টের গোডাউনে অবৈধভাবে মজুদ করে রেখেছিলেন ব্যবসায়ী আমির হোসেন। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি দামে পেঁয়াজ বিক্রির জন্য তিনি এ কাজ করেছেন বলে স্বীকার করেছেন।

ইউএনও জানান, প্রাথমিকভাবে ওই গোডাউনে থাকা ৫ টন পেঁয়াজ জব্দ করা হয়েছে। এসব পেঁয়াজ আমদানি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে মজুদকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রড সিমেন্ট এর গুদাম থেকে ৫টন পেঁয়াজ জব্দ

আপডেট সময় : ০৯:০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯