সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

সোয়া কটি টকা ও ইয়াবা সহ আটক বরিশালের জমাল মোস্তফা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯ ৫০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা অফিস : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ এক কোটি ২৫ লাখ টাকা ও দুই হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন রসুলপুর এলাকার ইউনুছ মৃধার ছেলে জামাল হোসেন ও মোস্তফা কামাল এবং প্রতিবেশী মানিক মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, পুলিশের কাছে সংবাদ ছিল- রসুলপুর এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও ইয়াবার চালান রয়েছে। ওই সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে সেখানে অভিযান চালেয়ে এক কোটি ২৫ লাখ টাকা এবং দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক জামাল হোসেন ও মোস্তফা কামাল এবং তাদের প্রতিবেশী মানিক মিয়াকে আটক করা হয়।

ওসি আরও জানান, জামাল হোসেন ও মোস্তফা কামালের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার ধাসুরা এলাকায়। আট বছর আগে তারা রসুলপুর এলাকায় জমি কিনে বাড়ি করেন। তারা অবৈধ কয়েল কারখানা ও গরুর খামারের আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিল। চার তলা বিশিষ্ট বাড়িসহ ৩টি বাড়ি রয়েছে তাদের। এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, রাতে একটি বড় ইয়াবার চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ ১ কোটি ২৫ লাখ টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটকরা টাকার বৈধ উৎস এবং এত টাকা কোথা থেকে এনেছে সে তথ্য দিতে পারেনি। তাদের বিরুদ্ধে মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সোয়া কটি টকা ও ইয়াবা সহ আটক বরিশালের জমাল মোস্তফা।

আপডেট সময় : ০৫:৩৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯