০৫ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
ইসলামি ব্যাংক হাসপাতালে যৌন হয়রানির অভিযোগ

ইসলামি ব্যাংক হাসপাতালে যৌন হয়রানির অভিযোগ

বরিশাল অফিস : ইভটেজার আ: রাজ্জাকের কারণে ভাবমূর্তী হারাচ্ছে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতাল। আ: রাজ্জাক প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছে অনেকেই তবে কানাঘুষা চলছে সর্বত্র।

প্রতিষ্ঠানের এক স্টাফ নার্সকে চাকুরী স্থায়ী করণের শর্তে অনৈতিক প্রস্তাব দেন প্রশাসনিক কর্মকর্তা আ: রাজ্জাক। আ: রাজ্জাকের প্রস্তাবের অডিও রেকর্ড নার্স প্রকাশ্যে এনে প্রতিষ্ঠানের সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিচারের দাবী জানান।

প্রতিষ্ঠানের তৎকালীন সুপার ডা: সামছুল হক বিষয়টি আমলে নিয়ে কসসালটেন্ট ডা: গোলাম সরোয়ার কে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রশাসনিক কর্মকর্তা আ: রাজ্জাককে শাস্তি মুলকভাবে তাৎক্ষনিক ঢাকায় বদলী করা হয়। অপর দিকে যৌন হয়রানীর বিচার চাওয়ায় নার্সকে নাটকিয় ভাবে চাকরিচ্যুত করা হয়। বর্তমানে আ: রাজ্জাক বরিশালে স্বপদে দ্বায়িত্ব পালন করলে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানান, যৌন হয়রানীর অভিযোগে জেলা প্রশাসক, ডিআইজি, ওসি সহ অনেেেকই শাস্তি পেলেও এ প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঘটল উল্টোটা।

অভিযোগের সত্যতা থাকার পরেও অভিযোগকারীকে চাকুরিচ্যুত হতে হয়েছে।
অন্যায় ভাবে নার্সকে চাকুরিচ্যুত করার পাশাপাশি অভিযুক্তকে চাকুরিতে বহাল রাখা হয়েছে। এচক্রটি বর্তমান সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্যই এমনটা করেছে বলে জানান অনেকে।

এব্যাপারে, প্রশাসনিক কর্মকর্তা আ: রাজ্জাক প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও পরবর্তীতে জানান, তার বিরুদ্ধে একনার্স যৌন হয়রানীর অভিযোগ করেছিলো তবে তা সত্য নয়।
এব্যাপারে তদন্ত কমিটির একজন বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতাল’র হিসাব বিভাগ ইনচার্জ মামুন হাওলাদার বলেন, ব্যপারটা আমাদের ইন্টারনাল। এক নার্স যৌন হয়রানীসহ অন্যান্ন অভিযোগ এনেছিলো তার বিরুদ্ধে।

এব্যাপারে প্রতিষ্ঠানের তৎকালীন সুপার ডা: সামছুল হক বলেন, নার্সের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। তদন্ত রিপোর্ট অনুযায়ী রাজ্জাকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য হেড অফিসে প্রতিবেদন দাখিল করেছি। ব্যবস্থা নেয়ার মালিক তারা। তবে তাৎক্ষনিক আ: রাজ্জাককে ঢাকায় শাস্তি মুলক বদলি করা হয়েছিলো।

অপর দিকে ঐনার্স অন্য প্রতিষ্ঠানে চাকুরি নিয়েছে। এব্যাপরে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতাল’র সুপারের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয় সম্ভব হয়নি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019