সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

এবার আটক ৪ভুয়া সাংবাদিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯ ২২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: লক্ষ্মীপুরের রামগতি থেকে আটক চার ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে বিজয় টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন বাদী হয়ে রামগতি থানায় এ মামলা করেন। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার আলেকজান্ডার এলাকা থেকে ওই চারজনকে পুলিশ আটক করে। পরে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতাররা হলেন- শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মৃত দুলাল বেপারীর ছেলে হৃদয় হোসেন, নওগাঁর আত্রাই উপজেলার আব্দুল খালেক সরদারের ছেলে মাসুদ রানা, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদল মিয়ার ছেলে ইব্রাহিম এবং নোয়াখালীর সুধারাম থানার রিয়াজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম।

মামলা সূত্রে জানা গেছে, বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে ওই চার প্রতারক গত রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে রামগতি জনস্বাস্থ্য প্রকৌশলীর গেস্ট হাউজে ওঠেন। পরদিন একটি মাইক্রোবাসে বিজয় টিভির লোগো লাগিয়ে পুরো রামগতি শহর ঘুরে বেড়ান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাদের সঙ্গে তারা দেখা করেন। তারা সরকারের উন্নয়নমূলক কাজ পর্যবেক্ষণ করে প্রতিবেদন করার জন্য ঢাকা বিজয় টিভির হেড অফিস থেকে এসেছেন বলে স্থানীয়দের কাছে পরিচয় দেন। সন্ধ্যায় খবর পেয়ে বিজয় টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন তাদের সম্পর্কে খোঁজখবর নেন। সাংবাদিক পরিচয় দেয়া চার যুবক প্রতারক বলে তিনি নিশ্চিত হওয়ার পর পুলিশকে বিষয়টি জানান। পরে জনস্বাস্থ্য প্রকৌশলী গেস্ট হাউজ থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, ক্যামেরা, চার্জার, পেনড্রাইভ, বিজয় টিভির লোগো ও তিনটি ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়।

রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করায় আটক চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা একইভাবে বিভিন্ন এলাকায় প্রতারণা করেছে বলে স্বীকার করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার আটক ৪ভুয়া সাংবাদিক

আপডেট সময় : ০২:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯