১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমানের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ ঝালকাঠিতে অবৈধ টলির ধাক্কায় ত্রিমুখী সংঘর্ষ প্রাণ গেল গৃহবধূ সিআইপি নির্বাচিত চুয়াডাঙ্গার কৃতী ব্যবসায়ী সাহিদুজ্জামান টরিক চুয়াডাঙ্গায় ঠান্ডার শুরুতেই ডায়রিয়া শুরু, হাসপাতালে ভর্তির বেশীর ভাগই শিশু ঝালকাঠিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত দর্শনা পুলিশের হাতে আটক৫ দামুড়হুদায় গ্রাহক সচেতনতা বৃদ্ধি ও প্রতারণা রোধে র‍্যালি ও লিপলেট বিতরন চুয়াডাঙ্গায় অস্ত্রসহ আলোচিত রিকন আটক সততার সাথে দায়িত্ব পালনে সফল হাওয়ায় প্রশংসায় ভাসছেন সর্বমহলে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম
আদালত অবমাননা করে ঘর তুললো বাকেরগঞ্জে

আদালত অবমাননা করে ঘর তুললো বাকেরগঞ্জে

নিজস্ব প্রতিবেদক
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের বড় পুইয়াউটা গ্রামের মৃত মোজাহেদ আলী মুন্সির তিন পুত্র কালাম মুন্সি, জুয়েল মুন্সি ও এরশাদ মুন্সি’র বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নতুন ঘর নির্মাণ অভিযোগ উঠেছে। জানা যায়, তাদের সৎ ভাই আ. মতিন মিয়ার পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখল করতে উঠে পড়ে লেগেছে তারা। মতিন মিয়া তারা সম্পত্তি রক্ষা করতে গত ২৯ অক্টোবর ২০১৯ তারিখে মোকাম বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি এম.পি মামলা দায়ের করেন। মামলা নং-২৪৯/২০১৯ (বাকেরগঞ্জ)। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আদলত বিবাদীদের বিরুদ্ধে দন্ডবিধি ১৮৮ ধারায় অপরাধ প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়। আদালতের ওই নিষেধাজ্ঞা অমান্য করে ১৫ সেপ্টেম্বর (রবিবার) রাতের আধারে মতিন মিয়ার জমিতে জোরপূর্বক একটি পাঁকা ঘর নির্মাণ করে ভূমিদস্যুরা। ঘর নির্মাণ কাজ এখনো চলমান এ বিষয়ে আ. মতিন মিয়া বলেন, পিতার মৃত্যুর পর থেকেই আমার সৎ ভাইয়েরা আমার ভাগের জমি জোরপূর্বক জবর দখল করে রেখেছে। আমি আমার অংশ বুঝিয়ে দিতে বললে তারা আমাকে নানাভাবে হুমকি-ধামকি দেয়। তারা আমাকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত ও ভিটে ছাড়া করতে কোর্টে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমি তাদের কবল থেকে আমার সম্পত্তি রক্ষা করতে আদলতে দরস্তা হলেও তারা তাদের দলবল নিয়ে রাতের আধারে আমার জমিতে ঘর নির্মাণ করে। তাদের মিথ্যা মামলার হয়রানির হাত থেকে বাঁচতে ও সম্পত্তি বুঝে পেতে প্রশাসনের সুদৃষ্টি কামণা করছেন ভুক্তভোগীর পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019