সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বরিশালে ‘সুন্দরীদের’ ফাঁদে সর্বস্বান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ বরিশালে বসবাসরত প্রবাসী পরিবারকে টার্গেট করে অভিনব পন্থায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে। দিনের যেকোনো সময় বাসাবাড়িতে গিয়ে বিদেশে থাকা স্বজনের বন্ধু, সহকর্মী পরিচয় দিয়ে প্রথমে কিছু সময়ের জন্য ডলার রাখার কথা বলা হয়। সেই ফাঁদে পা দিলেই পরে কৌশলে সবকিছু লুট করে সর্বস্বান্ত করা হয়।

আর এমন ঘটনায় বেশিভাগই সুন্দরী নারীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। সোমবার (১১ ডিসেম্বর) রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে নগরীর কাশিপুর এলাকা থেকে প্রযুক্তির সহায়তায় ফারজানা রেজা নেলী নামে এক নারীকে আটক করা হয়। চালচলনে বোঝার উপায় নেই ওই নারীর প্রতারণার কৌশলচিত্র। ফারজানা রেজা নেলীর বিরুদ্ধে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় দুটি মামলাসহ নানা অভিযোগ রয়েছে।

এ দিকে এমন ফাঁদে পড়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার সামনে ধর্ণা দিচ্ছেন মা ও মেয়ে। দুজনেই উচ্চ শিক্ষিত, সরকারি কলেজশিক্ষক। বাসা শহরের বৈদ্যপাড়া এলাকায়। ওই মা ও মেয়ে জানান, সম্প্রতি সুদর্শনা এক নারী নিজেকে তাদের সৌদিতে থাকা স্বজনের পরিচিত দাবি করে বাসায় এসে প্রথমে ভাবজমান।

পরে বিপদে পড়েছেন আকুতি করে সেই নারী কিছু বিদেশি টাকা-ডলার একদিনের জন্য তাদের আলমিরাতে রাখার অনুরোধ জানান। প্রথমে রাজি না হলেও পরে অনেক জোরাজুরিতে নিজেদের আলমিরাতে রাখেন ডলার। এ সময় সেই নারী আলমিরার চাবি রাখার স্থান দেখে কৌশলে লুট করে ১০ ভরি স্বর্ণালংকারসহ নগদ অর্থ।

বরিশাল কামারখালী হজরত আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফারহানা হক বলেন, আমাদের ঘর থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা নিয়ে গেছেন। সবকিছু হারিয়ে এখন আমরা দিশেহারা।

বরিশালের বাকেরগঞ্জের সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রায়হানা আরা বলেন, যে চক্রটি আমাদের ঘরে চুরি করেছে তার উপযুক্ত শাস্তি চাই। আমরা আমাদের জিনিসপত্র ফেরত চাই। এমন অভিনব প্রতারণার ফাঁদে পড়েন মেহেদি হাসান, ও মো. মিজান। তারা জানান, আমাদের যা খোয়া গেছে আশা করি সব ফেরত পাবো।

পাশাপাশি যারা এসব কাজের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি চাই। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভূঞা বলেন, নানা অপরাধের অভিযোগ আছে আটক ফারজানার বিরুদ্ধে। তদন্তের জন্য তার রিমান্ড চাওয়া হবে।

প্রবাসীদের পরিবারের ওপর এমন চক্র সক্রিয় আছে জানতে পেরে ব্যবস্থা নিয়েছি। এ চক্রের সঙ্গে জড়িত বাকিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এদিকে কোনো কথা না বলে উল্টো গণমাধ্যম কর্মীদের সঙ্গে তর্কে জড়ান অভিযুক্ত ফারজানা ও তার স্বামী ব্যাংকার দাবিদার জামাল আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ‘সুন্দরীদের’ ফাঁদে সর্বস্বান্ত

আপডেট সময় : ০৪:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩