সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ডিমলায় ভারতীয় গরুসহ গ্রেপ্তার দুই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডিমলায় ভারতীয় গরুসহ দুই জনকে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের সোমবার(১৬ অক্টোবর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার দক্ষিণ বালাপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে শফিউল আলম (৪০), শোভানগঞ্জ বালাপাড়া গ্রামের দীন মামুদের ছেলে সাইদুল ইসলাম (৪৫)।
জানা যায়,দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত দিয়ে চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে গরু নিয়ে আসছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(১৫ অক্টোবর)সন্ধ্যায় ডিমলা থানার এএসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের এজরাস পাড়া গ্রামের আফসার হাজীর বাড়ির পিছনের বাঁশ ঝাড় থেকে চোরাই পথে নিয়ে আসা দুটি ভারতীয় গরু আটক করেন।
পরে সংবাদ পেয়ে ডিমলা থানা পুলিশের আরও একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে চোরাকারবারির সাথে জড়িত থাকায় উল্লেখিত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)লাইছুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।যার মামলা নম্বর- ০৮, তারিখ- ১৬ অক্টোবর ২০২৩।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিমলায় ভারতীয় গরুসহ গ্রেপ্তার দুই

আপডেট সময় : ০৫:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩