সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

সুনামগঞ্জে দুর্গাপূজা মন্ডপ ঘুরে এসে বাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯ ২৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেক্স সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্গাপূজার মণ্ডপ ঘুরে বাড়ি ফিরে বাড়ির সামনেই মৃত্যুর মুখে ঢলে পড়লেন নিউটন দেব লিটন (৪৪) নামে এক কম্পিউটার ব্যবসায়ী। মঙ্গলবার জগন্নাথপুর পৌরশহরের সিএ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর থানা রোড এলাকার কম্পিউটার ব্যবসায়ী নিউটন দেব লিটন বেশ কয়েক বছর ধরে পরিবার-পরিজন নিয়ে শহরের সিএ মার্কেট এলাকায় বসবাস করে আসছিলেন। তিনি স্থানীয়দের কাছে একজন মুহরির হিসেবে পরিচিত। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বড়চর গ্রামে।

সোমবার নিউটন দেব তার পরিচিত কয়েকজনের সঙ্গে হবিগঞ্জের নবীগঞ্জে পূজা মণ্ডপে বেড়াতে যান। ওইদিন গভীর রাতে বাসায় ফেরেন। ভোরে পরিবারের লোকজন তাকে বাসায় দরজার সামনে পড়ে থাকতে দেখে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পূজামণ্ডপে বেড়ানোর সময় নিউটন দেব মদপান করেছেন বলে তার সঙ্গে থাকা কয়েকজন লোকজন জানিয়েছেন। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুনামগঞ্জে দুর্গাপূজা মন্ডপ ঘুরে এসে বাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন

আপডেট সময় : ০৫:৪৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯