সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

তামিমকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিসিবি সভাপতির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ‘হুট’ করে অবসর নিয়েছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার চট্টগ্রামে একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

তামিমের অবসরের পর রাতে ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

দীর্ঘ বৈঠক শেষে তামিমকে তার অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বিসিবির সভাপতি।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুরুতে তামিমকে পাঠানো একটি খুদে বার্তা পড়ে শোনান পাপন। জানান যে, তামিমকে অবসর না নেওয়ার আহ্বান করে বার্তা পাঠান তিনি। কিন্তু এখনও কোন উত্তর পাননি। বার্তা যেহেতু দিয়েছেন উত্তর পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান।

পাপন আরও জানান, সামনে বড় দুটি টুর্নামেন্ট আছে। একটি এশিয়া কাপ, অন্যটি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছুর আশাও করছিল। এমন সময় তামিমের অবসরের সিদ্ধান্ত দলের জন্য বড় এক ধাক্কা।

এ সময় পাপন বলেন, যদি ও (অবসরের) সিদ্ধান্ত পরিবর্তন করে আমরা খুশি হবো। কোন কারণে যদি নিয়মিত অধিনায়ক না খেলে সহ-অধিনায়ক দায়িত্ব পালন করবে। স্থায়ী কোন অধিনায়ক আমরা দিচ্ছি না।’

বোর্ড সভাপতি জানান, তামিমের এই অবসর কোনভাবেই গ্রহণযোগ্য না। যদি সংবাদ মাধ্যমকে ডেকে অবসরের ঘোষণা না দিয়ে বোর্ডকে আগে জানাতো তাহলে অবসরের কারণ বলতে পারতেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তামিমকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিসিবি সভাপতির

আপডেট সময় : ০৬:৫১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩