সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আ.লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে : শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ন্যায়বিচারে বিশ্বাস করে আ. লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে।

সোমবার (০৫ জুন) গণভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

এ সময়ে সুপ্রিম কোর্টের নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, বিএনপি দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে গুম, খুন ও বিচারহীনতার সংস্কৃতি চালু করে তারা।

তিনি বলেন, জাতির পিতার হত্যার পর আমাদের বিচার চাওয়ার, বিচার পাওয়ার অধিকার ছিল না। এটা চরম মানবাধিকার লঙ্ঘন। সেই বিচার না পাওয়ার অবস্থা থেকে আজ দেশকে মুক্ত করতে পেরেছি। আওয়ামী লীগ সরকার সব সময় ন্যায়বিচারে বিশ্বাস করে।

ন্যায়বিচার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, মানুষ যেন ন্যায়বিচার পায় সে ব্যবস্থা আমাদের সরকার করে দিয়েছে। স্বল্প সময়ে বিনা ভোগান্তিতে মানুষ যেন বিচার পায় সেজন্য আমাদের সরকার বিচার ব্যবস্থাকে ডিজিটাল করে দিয়েছে, করোনা মহামারির সময়ে ভার্চ্যুয়াল করে দিয়েছি এতে করে মানুষ ঘরে বসেই স্বল্প সময়ে বিচার পেয়েছে।

চলমান তাপপ্রবাহে মানুষের কষ্ট লাঘবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের প্রচেষ্টার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, বর্তমান তাপাদহ পরিস্থিতিতে বিদ্যুতের কারণে মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

দেশ স্থিতিশীল ও গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকার সুফল তুলে ধরে সরকার প্রধান বলেন, দেশে ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই গত সাড়ে ১৪ বছরে অভাবনীয় উন্নয়ন হয়েছে।

আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আ.লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে : শেখ হাসিনা

আপডেট সময় : ০৬:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩