সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সংসদ নির্বাচনের আগে উপজেলা প্রকৌশলীদের বদলি নয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

অনিয়মের অভিযোগ ছাড়া উপজেলা পর্যায়ের কোনো প্রকৌশলীকে আগামী সংসদ নির্বাচনের আগে বদলি করা যাবে না। জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এমন সুপারিশে সম্মতি জানিয়েছে মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সংসদ ভবনের এ বৈঠকে অংশ নেন কমিটির সদস্য স্বপন ভট্টাচার্য্য, মসিউর রহমান রাঙ্গা, শেখ আফিল উদ্দিন, শাহে আলম, ছানোয়ার হোসেন ও আব্দুস সালাম মুর্শেদী।

জানা গেছে, কমিটির আগের বৈঠকে সভাপতি নুরুল ইসলাম নাহিদ প্রসঙ্গটি উত্থাপন করেন। তিনি সংসদ নির্বাচন সামনে রেখে চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রকৌশলী বৃদ্ধি এবং দায়িত্বরতদের বিশেষ কোনো অভিযোগ ছাড়া বদলি না করার পরামর্শ দেন। পরে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামও তাঁর সঙ্গে ঐকমত্য পোষণ করেন। গতকাল বৈঠকে সুপারিশের অলোকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

এ ছাড়া বৈঠকে গ্রামীণ রাস্তা, স্কুল ভবনসহ সব অবকাঠামো জনগণের সম্পদ হিসেবে ব্যবহারের জন্য জনমনে ইতিবাচক চিন্তাভাবনা সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ নির্মাণাধীন রাস্তাগুলো দ্রুত মেরামত এবং ইউনিয়ন পর্যায়ে রাস্তা মেরামত কাজে নিয়োজিত বেতনভুক্ত নারী কর্মীদের কাজ সঠিকভাবে মনিটরিং ও তদারকির সুপারিশ করে কমিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংসদ নির্বাচনের আগে উপজেলা প্রকৌশলীদের বদলি নয়

আপডেট সময় : ০৫:৪৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩