সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্ব আরোপ করেছেন। আজ বৃহস্পতিবার গণভবনে ভিয়েতনামের রাষ্ট্রদূত পাম ভিয়েত চিয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে গেলে একথা বলেন তিনি।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বৈঠকে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে সন্তোষ প্রকাশ করেন দু’জন। খবর বাসসের।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বাধীনতার জন্য সংগ্রাম এবং বিজয় অর্জনের মতো বেশকিছু অভিন্ন মিল রয়েছে। ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের প্রতি এদেশের জনগণের প্রশংসার কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতে পাকিস্তানি জান্তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের স্বাধীনতা যুদ্ধের স্লোগান ছিল ‘বাংলা হবে ভিয়েতনাম’।

কৃষি খাতের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ। এ দেশের জনসংখ্যা বিপুল। তাই আমরা কৃষি উৎপাদন বাড়াতে গবেষকদের নিয়োজিত রেখেছি। এ সময় তিনি দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে কানেকটিভিটির ওপর গুরুত্ব আরোপ করেন। শেখ হাসিনা সফলভাবে দায়িত্ব পালনের জন্য ভিয়েতনামের বিদায়ী দূতকে ধন্যবাদ জানান।

ভিয়েতনামের রাষ্ট্রদূত নিজেকে ‘বাংলদেশের বন্ধু’ উল্লেখ করে বলেন, ভিয়েতনামের সরকার ও কমিউনিস্ট পার্টির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে। ভিয়েতনামি নেতার পক্ষে রাষ্ট্রদূত দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান।

তিনি বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ভিয়েতনামে বাংলাদেশের রপ্তানি ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রদূত আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি লাভ করেছে। তৈরি পোশাক খাতে উভয় দেশ সহযোগিতা আরও জোরদার করতে পারে। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৫:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩