সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

সূর্যের চেয়েও ৩০ বিলিয়ন গুণ বড় কৃষ্ণগহ্বরের সন্ধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানীরা দাবি করেছেন, মহাবিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণগহ্বরগুলোর একটির সন্ধান পাওয়া গেছে। নতুন একটি পদ্ধতি ব্যবহার করে কৃষ্ণগহ্বরটির সন্ধান মিলে বলে জানিয়েছেন এই বিজ্ঞানীরা। খবর: বিবিসি’র।

গবেষকেরা বলছেন, নতুন সন্ধান পাওয়া কৃষ্ণগহ্বরটির আকার আমাদের সূর্যের চেয়ে ৩০ বিলিয়ন গুণের চেয়েও বেশি বড়। গবেষণাদলের প্রধান ড. জেমস নাইটিঙ্গ্যাল বলেন, ‘কৃষ্ণগহ্বরটির আকার যে এতই বড় তা বুঝে উঠতেও বেগ পেতে হয়।’

যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জার্নাল ‘মান্থলি নোটিসেস’ প্রকাশিত এক নিবন্ধে ডারহাম ইউনিভার্সিটির গবেষকদের এই কাজের বিস্তারিত তুলে ধরা হয়।

নিবন্ধে বলা হয়, গ্র্যাভিটেশনাল লেন্সিং পদ্ধতি ব্যবহার করে এ কৃষ্ণগহ্বরের সন্ধান মিলেছে এবং এই পদ্ধতিতে পরিমাপ করা প্রথম কৃষ্ণগহ্বর এটি।

কৃষ্ণগহ্বর হলো তীব্র মহাকর্ষবলের প্রভাবে চুপসে যাওয়া জ্যোতিষ্কবিশেষ, যার কাছাকাছি কোনো জড়বস্তু আলোককণা প্রভৃতি আসামাত্র ওই নক্ষত্র তা গ্রাস করে নেয় অর্থাৎ ওই জ্যোতিষ্ক থেকে কিছুই বেরিয়ে আসতে পারে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সূর্যের চেয়েও ৩০ বিলিয়ন গুণ বড় কৃষ্ণগহ্বরের সন্ধান

আপডেট সময় : ০৫:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩