সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

এক কলেজছাত্রীকে প্রাইভেটকারে তুলে অপহরণের চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯ ১৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

:: পিরোজপুরের নাজিরপুর এলাকায় এক কলেজছাত্রীকে প্রাইভেটকারে তুলে অপহরণের চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জনতা আটক করেছে তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি। শনিবার বেলা তিনটার দিকে শ্রীরামকাঠী ইউনিয়নের বকুলতলায় এ অপহরণচেষ্টা হয়।

স্থানীয় সূত্র জানায়,সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের চেষ্টা হয় শনিবার দুপুরে। ছাত্রী মায়ের সাথে তখন বাগেরহাট জেলার মোড়লগঞ্জের মামা বাড়ি থেকে ফিরছিলেন। গ্রামের বাড়ির দিকে যাওয়ার সময় শ্রীরামকাঠীর বকুলতলায় কয়েকজন তাদের পথরোধ করেন। এরপর ছাত্রীর মুখ চেপে ধরে তুলে নেওয়া হয় একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-১৩-৬৯৯৮ )। নাজিরপুর সদরের দিকে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে অপহরণকারীরা। পরে তাদের নাজিরপুর থানা পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

আটক যুবকরা হলেন- শ্রীরামকাঠী গ্রামের খলিল শেখের ছেলে মো. এখলাছ হোসেন শেখ (২৮), ভীমকাঠী গ্রামের বিমল মন্ডলের ছেলে সিধু মন্ডল (১৮) ও পিরোজপুর সদর উপজেলার উত্তর শিকারপুর এলাকার ফারুক হাওলাদারের ছেলে মো. নুরুজ্জামান হাওলাদার (৩৭)।

ছাত্রীর পিতা এ প্রতিবেদককে জানান, স্বরুপকাঠী উপজেলার ভরতকাঠী গ্রাম থেকে ছাত্রী নিয়মিত কলেজে যাতায়াত করতেন। এ সময় শ্রীরামকাঠী গ্রামের এখলাছ শেখ তাকে প্রেমের প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করে আসছিলেন। প্রেমে সম্মতি না পেয়ে ছাত্রীকে অপহরণের হুমকি দেওয়া হয়।

উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. ফারুক হাওলাদার আজকের ক্রাইম-নিউজ কে বলেন,’কলেজছাত্রীকে অপহরণ করে একটি প্রাইভেট কারে তুলে নিলে পাশে থাকা তার মা চিৎকার করেন। তখন আমরা কয়েকজন এগিয়ে গিয়ে ঘটনা শুনি। এরপর কালিবাড়ি এলাকায় অবস্থান করা লোকজনদের ফোন করে প্রাইভেটকারটি আটক করতে বলি।’

উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান তুহিন বরিশালটাইমসকে জানান, স্থানীয়দের সহায়তায় প্রাইভেটকার আটক করা হলে ছাত্রীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ সময় গাড়ীতে থাকা এখলাছ শেখ, সিধু মন্ডল ও নুরুজ্জামানকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়।

নাজিরপুর থানার ওসি মুনিরুল ইসলাম মুনির বরিশালটাইমসকে জানান, কলেজছাত্রীর বাবা একটি অপহরণ মামলা দায়ের করেছেন। তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত কিনা তা যাচাই করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক কলেজছাত্রীকে প্রাইভেটকারে তুলে অপহরণের চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:২৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯